চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বস্তিতে কী করছেন সজল?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:18 পূর্বাহ্ন 17, জানুয়ারি 2018
in বিনোদন
A A

সজলকে প্রথমে দেখায় চেনার উপায় নেই! তিনি দাঁড়িয়ে আছেন ময়লা বস্তিতে। এলোমেলো লম্বা চুল, পরনে জোড়াতালি দেয়া ময়লা শীতের পোশাক, দলাপাকানো ছেঁড়া লুঙ্গি।

শীত নিবারণের জন্য চটের বস্তা দিয়ে শরীর ঢেকেছেন। ঠিক রাস্তার পাগলের মতো। দেখে মনেই হতে পারে, আবদুন নূর সজল কি পাগল হয়ে গেছেন? জনপ্রিয় অভিনেতাকে এমন দেখাচ্ছে কেন?

জানার চেষ্টা করলে মুঠোফোনের ওপাশ থেকে চ্যানেল আই অনলাইকে একগাল হাসি দিয়ে সজল বলেন, ‘ভেলকি’ নামের একটি নাটকে পাগল চরিত্রে অভিনয় করছি। সেজন্য এমন লুক এবং গেট আপ নিতে হয়েছে। রাজধানীর এয়ারপোর্টের কাছাকাছি শেওড়া এলাকায় শুটিং করছি। মঙ্গলবার থেকে শুটিং শুরু হয়েছে।

তিনি বলেন, এর আগে মানসিক রোগীর চরিত্রে অভিনয় করলেও এমন পুরোপুরি মহল্লা কিংবা বস্তির নিরেট পাগলের চরিত্রে অভিনয় করিনি। এই চরিত্রে কাজ করতে পেরে একটু আলাদা ফিলিংস কাজ করছে। সজল বলেন, সবাই আমাকে রোমান্টিক নায়ক বলে থাকে। দর্শকদের ধারণা পালটে দিয়েই ইদানীং নতুন নতুন চরিত্রে কাজ করছি।

ভেলকি নাটকটি নির্মাণ করছেন শরিফুল ইসলাম শামীম। নাটকে সজলের বিপরীতে অভিনয় করছেন মৌসুমী হামিদ। এর আগে সজল-মৌসুমী রূপের গন্ধে অন্ধ চাতক নাটকে ভিক্ষুক দম্পতির চরিত্রে হাজির হয়েছিলেন। সজল বলেন, আমার ব্যতিক্রমী বেশিরভাগ নাটকে কাকতালীয়ভাবে মৌসুমীকে পাই। আশা করছি এই কাজটিও ভাল হবে।

ভেলকি নাটকের নির্মাতা জানান, শিগগির নাটকটি একটি বেসরকারি চ্যানেলে প্রচারিত হবে।

Tags: পাগলসজল
Previous Post

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ঢাকা মেডিকেল কলেজের ছাত্রদের সংঘর্ষ

Next Post

১৬ ফেব্রুয়ারি নেতা হয়ে ফিরছেন শাকিব খান

Next Post
শাকিব খান

১৬ ফেব্রুয়ারি নেতা হয়ে ফিরছেন শাকিব খান

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা উত্তর উপনির্বাচন স্থগিত চেয়ে রিটের রায় আজ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT