চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্যাড রোমান্টিক গল্পের ছবি ‘পাষাণ’ দর্শককে মুগ্ধ করবে

নাহিয়ান ইমন by নাহিয়ান ইমন
3:52 অপরাহ্ন 16, জানুয়ারি 2018
in বিনোদন
A A
পাষান

দেশা দ্য লিডার, হিরো ৪২০ এই দুই ছবি নির্মাণ করেই আলোচিত হয়েছেন সৈকত নাসির। শুধু তাই নয়, দেশা দ্য লিডার ছবির জন্য শ্রেষ্ঠ চিত্রনাট্যকার হিসেবে পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরষ্কার সৈকত নাসির। এই নির্মাতার তৃতীয় ছবি পাষাণ ছবির রয়েছে মুক্তির অপেক্ষায়।

চ্যানেল আই অনলাইনকে মঙ্গলবার বিকেলে সৈকত নাসির জানান, পাষাণ ছবিটি এখন সেন্সরে। শিগগির সেন্সর ছাড়পত্র লাভ করবে। আগামী মার্চেই পাষাণ ছবিটি মুক্তি দেয়া হবে।

পাষাণ সিনেমায় প্রথমবারের মতো জুটি বেঁধে অভিনয় করছেন কলকাতার নায়ক ওম সাহানী ও বাংলাদেশের লাক্সতারকা বিদ্যা সিনহা মিম। ছবিতে ওমকে পেশা খুনির হিসেবে দেখা যাবে, এবং মিমকে দেখা যাবে একজন মজার সাংবাদিকের চরিত্রে। নির্মাতা আশা করছেন, দুই বাংলার এই তারকা জুটির প্রথম ছবিটি দর্শকরা গ্রহণ করবেন।পাষান

সৈকত নাসির বলেন, যারা দেশা দ্য লিডার দেখেছেন, যাদের কাছে ওই ছবিটা ভালো লেগেছে তাদের কাছে পাষাণ ভালো লাগবে। পুরো ছবিটাই ভিন্ন ট্রাকের, বলা যেতে পারে ট্রেন্ডি, স্যাড-রোমান্টিক। ছবিতে যে অ্যাকশনগুলো রয়েছে সেগুলো খুব পলিশ। ফার্স্ট লুক ছেড়েছি ওটা দেখে পুরোটা বোঝা যাবে না। ট্রেলার দেখলে দর্শকরা কিছুটা ধারণা পাবেন। সেন্সর ছাড়পত্র পেলেই টিজার-ট্রেলার প্রকাশ করবো।

পাষাণের গল্পের গাঁথুনি খুবই মজবুত। নায়ক ওম ছবিতে পেশাদার ভাড়াটে খুনী থাকে। তার এই খুনি হয়ে ওঠার নেপথ্যে কিছু কারণ থাকে, সেসব বিষয় দেখানো হবে। এছাড়া ছবিতে মিম থাকছে সাংবাদিক হিসেবে। কিন্তু সে সিরিয়াস সাংবাদিক নয়, কমেডিয়ান সাংবাদিক। টোটাল জার্নিটা বেশ মজার-বললেন সৈকত নাসির।পাষান

২০১৬ সালে পাষাণ ছবির শুটিং শুরু হয়। এরপর কয়েক দফায় নায়িকা বদলের পর চূড়ান্তভাবে মিমকে ছবির নায়িকা হিসেবে নেয়া হয়। এছাড়া নির্মাণের শুরুতে শোনা গিয়েছিল পাষাণ প্রযোজনা করছে ভিউজুয়ালাইজার মিডিয়া। কিন্তু পরে শোনা যায়, ছবির প্রযোজনা প্রতিষ্ঠানের নাম জাজ মাল্টিমিডিয়া।

এ নিয়ে সৈকত নাসির বলেন, ভিউজুয়ালাইজার হচ্ছে জাজ মাল্টিমিডিয়ার একটি প্রতিষ্ঠান। এর নব্বই শতাংশ মালিক জাজ মাল্টিমিডিয়া। প্রথমে ভিউজুয়ালাইজার কথা বলা হলেও কিছু কারণে ছবির প্রযোজনা প্রতিষ্ঠানের নাম জাজ করা হয়েছে। এটি দুই দেশের যৌথ প্রযোজনা নয়, সম্পূর্ণ বাংলাদেশের প্রযোজনা প্রতিষ্ঠানের ছবি।

নানা কারণে ছবিটি মুক্তি দিতে সময় লাগছে প্রায় দুই বছর। এত দেরি হলো কেন, জানতে চাইলে সৈকত নাসির বলেন, গত বছর নভেম্বরে ছবির শুটিং শেষে করেছি। কথা ছিল ডিসেম্বরে সেন্সরে যাবে। তখন কেন সেন্সরে জমা দেয়া হয়নি এটা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার কর্তারা জানেন। হতে পারে, এটা তাদের মুক্তির স্ট্রাটেজি কিংবা মার্কেটিং পলিসি। আমার কাজ আমি শেষ করেছি। চারটি গান রাখবো ভেবেছিলাম, কিন্তু পরে তিনটি গান রেখেছি।

সবশেষে সৈকত নাসির বলেন, একজন পরিচালক হিসেবে আমি দর্শকদের কথা দিতে পারি যে ভাপাষানলো একটি ছবি উপহার দিতে পারব। এই ছবিতে আমি স্বাধীনভাবে কাজ করতে পেরেছি। আমি মনে করি একটি ভালো চলচ্চিত্র নির্মাণ করতে পরিচালকের স্বাধীনতা জরুরি।

পাষাণ ছবিতে ওম-মিম ছাড়াও অভিনয় করেছেন মিশা সওদাগর, শিমুল খান, বিপাশা কবির প্রমুখ। ঢাকা, মংলা সমুদ্রবন্দরসহ দেশের বেশকিছু লোকেশনে এই ছবির শুটিং করা হয়েছে। ছবিতে গানের সংগীতায়োজন করেছেন আকাশ, শওকত আলী ইমন, বেলাল খান।

Tags: ওম সাহানীদেশা দ্য লিডারবিদ্যা সিনহা মিমসৈকত নাসিরহিরো ৪২০
Previous Post

আম্পায়ারের ওপর ক্ষোভ, কোহলির জরিমানা

Next Post

যে সিনেমা দেখে অভিনয়ে ‘বাহুবলী’র প্রভাস

Next Post
চ্যানেল আই অনলাইন- বাহুবলীর প্রভাস

যে সিনেমা দেখে অভিনয়ে 'বাহুবলী'র প্রভাস

রুপা ধর্ষণ ও হত্যা মামলায় আরো ৪ জনের সাক্ষ্য গ্রহণ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT