চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হলিউডে বছর মাতাবে সুপারহিরোরা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:15 পূর্বাহ্ন 17, জানুয়ারি 2018
in বিনোদন
A A
চ্যানেল আই অনলাইন- মুক্তির দৌড়ে সুপারহিরোরা

চ্যানেল আই অনলাইন- মুক্তির দৌড়ে সুপারহিরোরা

সুপারহিরো ভিত্তিক চলচ্চিত্রগুলো নিয়ে দর্শকদের মাতামাতি সবসময়ই বেশি। ছোটবেলা থেকে কমিকের বইয়ে পড়া চরিত্রগুলোকে বড় পর্দায় দেখতে আগ্রহী সব বয়সের মানুষই। অপশক্তিকে ঘায়েল করে চারপাশ শান্তিতে ভরিয়ে তুলছে সুপারহিরোরা, এই দৃশ্য যেন সবারই অতি প্রিয়। ২০১৮ সালে হলিউড তৈরি এরকম অনেকগুলো সুপারহিরো চলচ্চিত্র নিয়ে। পাঠকদের জন্য থাকল সে তালিকা-

ব্ল্যাক প্যান্থার: ইতিহাসের প্রথম কালো সুপারহিরো এবার পাচ্ছে নিজের চলচ্চিত্র। চ্যাডউইক বোসম্যান ‘ক্যাপ্টেন আমেরিকা: সিভিল ওয়ার’ এই চরিত্রকে আলাদাভাবে পর্দায় আনছেন এবার খলনায়ক কিলমঙ্গার রূপী মাইকেল বি জোডানকে নিয়ে। ‘ব্ল্যাক প্যান্থার’ মুক্তি পাবে ফেব্রুয়ারির ১৬ তে।

অ্যাভেঞ্জারস: ইনফিনিটি ওয়ার: এ বছরের সবচেয়ে প্রতীক্ষিত সুপারহিরো চলচ্চিত্র এটি। ‘ইনফিনিটি ওয়ার’ মুক্তি পাবে ২৭ এপ্রিল।

ডেডপুল ২: রায়ান রেনল্ডস আবারও ফিরছেন ডেডপুল এর চলচ্চিত্র নিয়ে। এই সিরিজের দ্বিতীয় চলচ্চিত্রটি পর্দা কাঁপাতে আসছে ১৮ মে।

ইনক্রেডিবলস ২: ১৪ বছর পর ‘দ্য ইনক্রেডিবলস’ এর দ্বিতীয় পর্ব আসছে পর্দায়। ব্র্যাড বার্ড এর পরিচালনায় ‘ইনক্রেডিবলস ২’ মুক্তি পাবে ১৫ জুন।

অ্যান্ট-ম্যান এন্ড দ্য ওয়াস্প: ২০১৫ সালের জনপ্রিয়তা পাওয়া ‘আন্ট-ম্যান’ এর সিকুয়েল নিয়ে এবার আসছে ‘আন্ট-ম্যান এন্ড দ্য ওয়াস্প’। এই চলচ্চিত্র মুক্তি পাবে ৬ জুলাই।

টিন টাইটানস গো! টু দ্য মুভিজ: এনিমেশন সিরিজ ‘টিন টাইটান’ এবার আসবে বড় পর্দায়। ক্রিস্টেন বেল, উইল আর্নেট অভিনীত এই চলচ্চিত্র মুক্তি পাবে ২৭ জুলাই।

ভেনম: একইসঙ্গে স্পাইডারম্যান এর ভালো চরিত্র ও খলনায়ক হিসেবে পরিচিত টম হার্ডি এবার এডি ব্রক হয়ে ধরা দেবেন ‘ভেনম’ চলচ্চিত্রে। এটি মুক্তি পাবে ৫ অক্টোবর।

এক্স-মেন: ডার্ক ফিনিক্স: এক্স-মেন সিরিজের ১৩ তম চলচ্চিত্র হিসেবে আসছে ডার্ক ফিনিক্স। মুক্তি পাবে ২০১৮ এর ২ নভেম্বর।

স্পাইডার-ম্যান: ইনটু দ্য স্পাইডার-ভার্স: একই সঙ্গে অনেকগুলো স্পাইডার-ম্যানকে পাওয়া যাবে স্পাইডার-ম্যান সিরিজের এই চলচ্চিত্রে। এরই মাঝে দর্শক পেয়ে গেছে কালো স্পাইডার-ম্যান। ‘স্পাইডার-ম্যান: ইনটু দ্য স্পাইডার-ভার্স’ মুক্তি পাবে ১৪ ডিসেম্বর।

Tags: ইনক্রেডিবলস ২ডেডপুল ২ব্ল্যাক প্যান্থারভেনমরায়ান রেনল্ডস
Previous Post

শেরপুরে শিক্ষক-শ্রেণিকক্ষ সংকটে পাঠদান ব্যহত

Next Post

মিরপুরের ‘সেঞ্চুরি’র দিনে ফিল্ডিংয়ে হাথুরুর শ্রীলঙ্কা

Next Post
খেলার মাঠে খেলা শুরু, আকাশে মেঘ, দর্শক বসে থাকছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মিরপুরের ‘সেঞ্চুরি’র দিনে ফিল্ডিংয়ে হাথুরুর শ্রীলঙ্কা

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচন স্থগিত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT