রাজধানীর খামারবাড়িতে রবিবার থেকে শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘জাতীয় সবজি মেলা ২০১৮’। চলবে ১৬ জানুয়ারি পর্যন্ত। এই মেলার আয়োজক কৃষি মন্ত্রণালয়। প্রচলিত যেসব সবজি মানুষ চেনে, তার বাইরেও একই সবজির ভিন্ন জাত রয়েছে এই মেলায়। বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান তাদের স্টল নিয়ে মেলায় অংশ নিচ্ছে।দেখুন চ্যানেল আই অনলাইনের ক্যামেরায় সবজি মেলার কিছু দৃশ্য:


অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান, বিশেষ অতিথি ছিলেন কৃষি মন্ত্রী মতিয়া চৌধুরী।















