চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ম্যাডাম বলেছেন, তাই মনোনয়নপত্র কিনেছি’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:09 অপরাহ্ন 14, জানুয়ারি 2018
in রাজনীতি
A A
বিএনপি

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র পদে উপ-নির্বাচনে (ডিএনসিসি) বিএনপির মনোনয়নপত্র কিনেছেন শাকিল ওয়াহিদ সুমন ও মেজর (অব:) আকতারুজ্জামান।

রোববার সকালে মনোনয়নপত্র কিনে মেজর (অব:) আকতারুজ্জামান বলেন, ম্যাডাম (বিএনপি চেয়ারপার্সন) আমাকে মনোনয়নপত্র কেনার অনুমতি দিয়েছেন বলে আমি কৃতজ্ঞ। আমরা বলেছি, ২০১৮ সাল পরিবর্তনের বছর। পরিবর্তন হবে, হতেই হবে। জাতীয়তাবাদী শক্তির জয় হবে।

মনোনয়ন না পেলে আপনার অবস্থান কী হবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, তাহলে যিনি পাবেন, তাকে শতভাগ সমর্থন দিব। ম্যাডামের সিদ্ধান্তই চূড়ান্ত।

এদিন সকাল ১১টার পর থেকে মনোনয়নপত্র বিক্রি শুরু করে বিএনপি। বিক্রি চলবে বিকেল ৪টা পর্যন্ত। দলের নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয় থেকে এই মনোনয়নপত্র বিক্রি করা হচ্ছে। দুপুর ১২টার পর তাবিথ আউয়াল, দুপুর ২টায় আসাদুজ্জামান রিপন নয়াপল্টন থেকে মনোনয়নপত্র কিনবেন বলে জানিয়েছেন তার ঘনিষ্ঠরা।

গতকাল স্থায়ী কমিটির বৈঠকের পর আগ্রহী প্রার্থীদেরকে ১০ হাজার টাকা দিয়ে এই মনোনয়নপত্র কিনতে বলা হয়েছে। শনিবার রাতে চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক চলাকালে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ তথ্য জানান।

তিনি জানান, ১৫ জানুয়ারির মধ্যে আরো ২৫ হাজার টাকাসহ মনোনয়নপত্র দলের নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে জমা দিতে হবে। একই দিন গুলশান কার্যালয়ে ৮.৩০টায় প্রার্থীদের সাক্ষাতকার অনুষ্ঠিত হবে।

মনোনয়নপত্র জমা নেয়ার পর ১৮ জানুয়ারি আগ্রহীদের মধ্য থেকে প্রার্থী চূড়ান্ত করে নির্বাচন কমিশনকে (ইসি) জানিয়ে দেবে বিএনপি। ওইদিন ইসিতে ডিএনসিসির মেয়র পদে উপ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন।

এর আগেই বিএনপি মনোনীত চুড়ান্ত প্রার্থীকে ১ লাখ টাকা জামানত দিয়ে এবং ২৭ হাজার টাকায় ভোটার তালিকার সিডিসহ মনোনয়নপত্র কিনতে হবে। এই নির্বাচনে ভোট গ্রহণ হবে ২৬ ফেব্রুয়ারি।

শনিবার রাত ৯টা ৪০ মিনিটে চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে ডিএনসিসির প্রার্থী চুড়ান্তকরণের প্রক্রিয়া নির্ধারণ করতে স্থায়ী কমিটির সঙ্গে বৈঠকে বসেন খালেদা জিয়া। বৈঠক থেকে মনোনয়নপত্র বিক্রির সিদ্ধান্ত দেন খালেদা জিয়া।

গত ১ ডিসেম্বর সাবেক মেয়র আনিসুল হকের মৃত্যুতে ডিএনসিসির মেয়র পদটি শূণ্য ঘোষণা করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। একইসঙ্গে নির্বাচন কমিশনকে ভোট গ্রহণের জন্য অনুরোধ জানায়। সেই পরিপ্রেক্ষিতে এই সিটির ভোটের আয়োজন করছে নির্বাচন কমিশন।

Tags: বিএনপি
Previous Post

অভিবাসী শিক্ষার্থীদের জন্য অ্যামাজন প্রতিষ্ঠাতার কোটি ডলার অনুদান

Next Post

পিএসজির পরের ম্যাচে নেই নেইমার

Next Post
নেইমার

পিএসজির পরের ম্যাচে নেই নেইমার

সেন্সরে যাচ্ছে শুভ-ঋতুপর্ণার ‘একটি সিনেমার গল্প’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT