চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিপিএলের অভিজ্ঞতাতেই বাংলাদেশকে হারাবে জিম্বাবুয়ে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:15 অপরাহ্ন 13, জানুয়ারি 2018
in স্পোর্টস
A A

আগেভাগে এসে প্রস্তুতি ম্যাচ খেলার কথা থাকলেও জিম্বাবুয়ে ঢাকায় পা রেখেছে নির্ধারিত সময়ের একদিন পর। তাতে একমাত্র প্রস্তুতি ম্যাচের সময়সূচীও গেছে ভেস্তে। দলটির অধিনায়ক গ্রায়েম ক্রেমারের কথা শুনলে অবশ্য মনে হবে ‘সে আর এমন কি’! তার ভাষ্যমতে বিপিএল আর ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে খেলে জিম্বাবুইয়ানরা এখানকার মাঠকে এতটাই ভাল চিনে ফেলেছেন যে, বাড়তি প্রস্তুতি ম্যাচের প্রয়োজনই নেই! সেই অভিজ্ঞতা দিয়েই ত্রিদেশীয় সিরিজে বাজিমাতের পরিকল্পনা ক্রেমারের দলের।

‘প্রস্তুতি ম্যাচ না খেলতে পারাটা হয়ত খুব ভাল কিছু নয়। কিন্তু আমরা ঢাকায় অনেকবার খেলে গেছি। আর কন্ডিশন আগের চেয়ে খুব একটা পরিবর্তন হয়েছে বলেও মনে হয় না। আজ ও কাল কয়েকটা অনুশীলন সেশন আছে। আমরা কৃত্রিম আলোয় একটা সেশন রেখেছি। দলের নতুনদের জন্য হয়ত একটু কঠিন হবে। কিন্তু পুরনো যারা আছে, তাদের অভিজ্ঞতাই ম্যাচ জেতানোর জন্য যথেষ্ট।’

বিপিএলের প্রায় প্রতি আসরেই কম-বেশি আনাগোনা ছিল জিম্বাবুইয়ান ক্রিকেটারদের। পঞ্চম বিপিএলে খেলে গেছেন সিকান্দার রাজা, ম্যালকম ওয়ালার এবং ক্রেমার নিজেও। শনিবার সেই অভিজ্ঞতা টেনেই সংবাদ মাধ্যমকে ক্রেমার জানালেন, প্রস্তুতি ম্যাচ নিয়ে কোন আফসোস নেই। নিজ দেশের বাইরে বাংলাদেশকেই তারা সবচেয়ে ভাল জানেন।

‘আমার কথাই বলি; বিপিএল খেলার সময় আমি বাংলাদেশের ক্রিকেটার এবং কয়েকজন শ্রীলঙ্কান ক্রিকেটারকে খুব কাছ থেকে দেখেছি, শিখেছি। আমাদের জন্য এটা দারুণ কাজে লাগবে। আর রাজা এবং ওয়ালারের অভিজ্ঞতাও আমরা কাজে লাগাতে চাই।’

বাংলাদেশের ক্রিকেটের শুরুর দিনগুলোতে রীতিমত আতঙ্কই ছিল জিম্বাবুয়ে! কিন্তু দিনকে দিন টাইগার ক্রিকেট যতটা তরতর করে এগিয়েছে, সেখানে পতনের দিকে গেছে আফ্রিকান দেশটির পারফরম্যান্স। বাংলাদেশে খেলে যাওয়া সবশেষ দুই ওয়ানডে সিরিজেই ধবলধোলাই হয়েছে জিম্বাবুয়ে। তাদের অভিজ্ঞ খেলোয়াড়দের অনেকে দেশ ছেড়ে যাওয়াতে তৈরি হয়েছে শূন্যতা।

সোনালী সময় ফিরিয়ে আনতে মরিয়া জিম্বাবুয়ের সবশেষ মনে রাখার মত প্রদর্শনী ছিল গত বছর শ্রীলঙ্কার মাটিতে, সেখানে ওয়ানডে সিরিজ জেতে দলটি। টেস্টেও জয় পেতে পেতে হাতছাড়া করেছে। দলের শক্তি বাড়াতে ইংল্যান্ড থেকে ফিরিয়ে আনা হয়েছে অভিজ্ঞ ব্যাটসম্যান ব্রেন্ডন টেলর ও কাইল জার্ভিসকে। লঙ্কানদের বিপক্ষে সিরিজ জয় ও টেলর-জার্ভিসের প্রত্যাবর্তন ১৫ জানুয়ারি শুরু হতে যাওয়া ত্রিদেশীয় সিরিজ জয়ে সহায়ক হবে বলেই মত ক্রেমারের।

‘ঢাকায় খেলাটা খুব কঠিন হবে। বিশেষত বাংলাদেশ তাদের মাটিতে খুবই ভাল খেলে। কিন্তু আমরা দলটির খেলোয়াড়দের খুব ভাল করেই জানি। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জয়টা আমাদের বাড়তি আত্মবিশ্বাস যোগাবে। দারুণ একটা ত্রিদেশীয় সিরিজ হবে বলেই আশা করি।’

‘টেলর চলে গিয়ে আমাদের মিডলঅর্ডারে দারুণ এক শূন্যতা রেখে গিয়েছিল। ওকে ফিরে পাওয়াটা বিশেষ কিছু। সঙ্গে জার্ভিসের বোলিং অভিজ্ঞতাও আমাদের জন্য কাজে লাগবে। আপনাদের শুধু বলতে পারি, আমরা এমন এক দলকে নিয়ে এসেছি যেরকম দল আমাদের কখনোই ছিল না।’ যোগ করেন ক্রেমার।

Tags: জিম্বাবুয়েত্রিদেশীয় ক্রিকেট সিরিজ
Previous Post

তাবলীগ জামায়াতের বিরোধে নেপথ্যে কারা?

Next Post

ব্যাংক কেলেঙ্কারির বছর ২০১৭: সিপিডি

Next Post
সিপিডি

ব্যাংক কেলেঙ্কারির বছর ২০১৭: সিপিডি

আগুনে ক্ষতিগ্রস্ত মাঠকর্মীদের পাশে মুমিনুল-সোহানরা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT