চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মার্কিন নির্বাচনে জঙ্গি হামলার আশঙ্কা

অনলাইন ডেস্ক by অনলাইন ডেস্ক
10:14 পূর্বাহ্ন 05, নভেম্বর 2016
in আন্তর্জাতিক
A A
নির্বাচনের দিন আল-কায়েদার সম্ভাব্য হামলার আশঙ্কায় নেয়া হচ্ছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা

নির্বাচনের দিন আল-কায়েদার সম্ভাব্য হামলার আশঙ্কায় নেয়া হচ্ছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা

মার্কিন যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনের সময় সাইবার হামলার আশঙ্কা করা হচ্ছে গত ক’দিন ধরে। কিন্তু এর সঙ্গে যোগ হলো জঙ্গি হামলার আশঙ্কাও।

যুক্তরাষ্ট্রের নিরাপত্তা কর্তৃপক্ষ জানিয়েছে, ৮ নভেম্বর আল-কায়েদা হামলা চালাতে পারে বলে একটি তথ্য পাওয়া গেছে। হামলার সম্ভাব্য লক্ষ্য নিউইয়র্ক, টেক্সাস ও ভা্র্জিনিয়া বলে মনে করা হচ্ছে, জানিয়েছেন পুলিশের এক মুখপাত্র। তবে তথ্যটিতে ‘সুনির্দিষ্টতার অভাব’ রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

এই ঝুঁকির মাঝেই নির্বাচনের জন্য অতি গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্যগুলোতে সমর্থন রক্ষায় শেষ চেষ্টা চালাচ্ছেন দুই প্রার্থী। হিলারি ও ট্রাম্প দু’জনেই ওহাইয়ো এবং পেনসিলভেনিয়ায় প্রচারণা র‌্যালি করেছেন।

মতামত জরিপ বলছে, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের দৌঁড়ে হিলারি ক্লিনটনের সঙ্গে পাল্লা দিয়ে দিন দিন এগিয়ে চলেছেন ডোনাল্ড ট্রাম্প। তাই আগের অবস্থান ফিরে পেতে হিলারি এখন সেসব অঙ্গরাজ্যেও প্রচারণা র‌্যালি করছেন যেগুলোকে এতদিন ডেমোক্র্যাটদের পক্ষে ধরা হতো।

শুধু ডেমোক্রেটিক দলের হিলারি নন, রিপাবলিকান ট্রাম্পও এখন অনিশ্চিত বা এখনো সিদ্ধান্ত নিতে না পারা ভোটারদের পেছনে দৌঁড়ানোর চেয়ে নিজ নিজ সমর্থকদের প্রতি বেশি গুরুত্ব দিয়ে তাদের ভোটগুলো নিশ্চিত করার চেষ্টায় আছেন বলে জানিয়েছে বিবিসি।

ইতোমধ্যে ৩ কোটি ৭০ লাখ প্রাথমিক ভোট দেয়া হয়ে গেছে।

নিউ হ্যাম্পশায়ারে সমর্থকদের ট্রাম্প বলেন, তার প্রতিদ্বন্দ্বী যুক্তরাষ্ট্রে সিরীয় শরণার্থী প্রবেশের পরিমাণ সাড়ে ৫শ’ শতাংশ বাড়াতে চান।

তিনি বলেন, “তার (হিলারির) এই পরিকল্পনার অর্থ হলো প্রজন্মের পর প্রজন্ম ধরে সন্ত্রাস, জঙ্গিবাদ ও মৌলবাদ আমাদের স্কুল ও সমাজে ছড়িয়ে পড়া।”

রিপাবলিকান এই প্রার্থী বলেছেন, হিলারি ক্লিনটনের স্বামী সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন হোয়াইট হাউজকে কলঙ্কিত করে গেছেন। মার্কিন জনগণ অভিশংসন শব্দটি আর শুনতে চায় না। হিলারির ইমেইল কেলেঙ্কারির তদন্ত দীর্ঘদিন ধরে চললে কিংবা অভিযোগ প্রমাণিত হলে – প্রেসিডেন্ট পদে সাংবিধানিক সঙ্কট তৈরি হতে পারে বলে সাবধান করেছেন ট্রাম্প।hillary-trump

অন্যদিকে পেনসিলভেনিয়ার পিটসবার্গে এক সমাবেশে যোগ দিয়ে ডেমোক্র্যাট হিলারি ক্লিনটন বলেছেন, ট্রাম্প শুধু নিজের লাভটুকুই বোঝেন। তার প্রস্তাবিত অর্থনীতি মধ্যবিত্তের নয়, ধনীদের বেশি কাজে আসবে। হিলারির অভিযোগ, রাজনৈতিক স্বার্থকে কোনোদিনই ব্যক্তিস্বার্থের উপরে তুলে ধরতে পারবেন না ট্রাম্প।

বদমেজাজ এবং নারী ও সংখ্যালঘুদের সম্পর্কে অপমানজনক মন্তব্যের কারণে ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার ‘অযোগ্য’ বলেও উল্লেখ করেন হিলারি।

Tags: ডোনাল্ড ট্রাম্পহিলারি ক্লিনটন
Previous Post

হিমাল‌য়ের ‘মেরা পর্বত’ শিখ‌রে বাংলাদেশের পতাকা

Next Post

‘ডুব’ ছবির প্রতিটি চরিত্র কাল্পনিক: ফারুকী

Next Post

‘ডুব’ ছবির প্রতিটি চরিত্র কাল্পনিক: ফারুকী

ফাইনালে চ্যানেল আই'র প্রতিপক্ষ বাংলাভিশন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT