চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শীতার্তদের সহযোগিতায় কন্ট্রোল রুম খোলা থাকবে ২৪ ঘণ্টা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:41 অপরাহ্ন 09, জানুয়ারি 2018
in পরিবেশ, বাংলাদেশ
A A

চলমান শৈত্যপ্রবাহে শীতার্ত মানুষের মাঝে কম্বল ও শুকনো খাবার পাঠিয়ে সেগুলো সঠিকভাবে বিতরণ নিশ্চিত করতে মন্ত্রণালয়, অধিদফতর এবং জেলায় জেলায় কন্ট্রোল রুম খোলা হয়েছে। এসব কন্ট্রোল রুম ২৪ ঘণ্টা খোলা থাকবে।

মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সভা কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম।

এছাড়া সরকারের বরাদ্দকৃত কম্বল এবং শুকনো খাবার সুষ্ঠুভাবে বন্টনের জন্য ২০ জেলায় ২০ জন কর্মকর্তাকে দায়িত্ব দিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।

মন্ত্রী জানান, মন্ত্রণালয়ের পক্ষ থেকে ১০ লাখ ১১ হাজার ৯শ এবং প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ১৮ লাখসহ সর্বমোট ২৮ লাখ ১০ হাজার কম্বল বিতরণ করা হয়েছে। এছাড়া শীতার্ত মানুষের জন্য ৮০ হাজার প্যাকেট শুকনো খাবার সরবরাহ করা হয়েছে।

মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন, শৈত্যপ্রবাহে শীতবস্ত্রের জন্য কেউ যেনো কষ্ট না পায়। সে কারণে প্রধানমন্ত্রী এবং মন্ত্রণালয়ের পক্ষ থেকে আগাম প্রস্তুতি ছিল।

মন্ত্রী বলেন, মন্ত্রণালয় ও অধিদফতর এবং জেলায় জেলায় কন্ট্রোল রুম ২৪ ঘণ্টা খোলা থাকবে। যে জেলা থেকে যে ধরনের খবর আসবে আমরা প্রধানমন্ত্রীর নির্দেশনা অক্ষরে অক্ষরে পালন করবো। মানুষ যেনো শীতে কষ্ট না পায়, সে জন্য যা যা করা দরকার সরকার ও মন্ত্রণালয়ের পক্ষ থেকে করবো।

ত্রাণমন্ত্রী আরো জানান, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ফয়জুর রহমানকে ফোকাল পয়েন্ট করে কন্ট্রোল রুম (০১৭২৭২১২১৬৯) খোলা হয়েছে। কন্ট্রোল রুমের মূল উদ্দেশ্য হলো ২৪ ঘণ্টা সারাদেশের খোঁজ-খবর রাখা।

এসময় ত্রাণ সচিব শাহ কামাল জানান, ডিজি অফিসে আরেকটি কন্ট্রোল রুম (০১৭১২০০০৬৩) খোলা হয়েছে। এছাড়া জেলায় জেলায়ও কন্ট্রোল রুম কাজ করবে।

Tags: কন্ট্রোল রুমত্রাণমন্ত্রীশৈত্যপ্রবাহ
Previous Post

একনেক সভায় সাড়ে বারো হাজার কোটি টাকার প্রকল্প অনুমোদন

Next Post

সিটি নির্বাচনের ৭দিন আগে সেনা মোতায়েন চায় বিএনপি

Next Post
মির্জা ফখরুল ইসলাম আলমগীর

সিটি নির্বাচনের ৭দিন আগে সেনা মোতায়েন চায় বিএনপি

বাংলাদেশ ক্রিকেটার মুমিনুল হক ব্যাট হাতে উল্লাস প্রকাশ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ডাবল সেঞ্চুরির অপেক্ষায় মুমিনুল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT