চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিজয়ের ‘পাশ’ করা পরীক্ষাটা এবার সৌম্যর

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:19 অপরাহ্ন 08, জানুয়ারি 2018
in স্পোর্টস
A A

২০১৫ সালের মার্চে জাতীয় দল থেকে বাদ পড়ার পর এনামুল হক বিজয় নিজেকে প্রমাণের লড়াই চালিয়ে গেছেন ঘরোয়া ক্রিকেটে। এ মৌসুমে প্রথম শ্রেণির ক্রিকেটে দুটি ডাবল সেঞ্চুরিতে হাজারের উপরে রান করে ফিরেছেন ত্রিদেশীয় সিরিজের দলে। ধারাবাহিকতার অভাবে এই সিরিজেই ওয়ানডে দল থেকে বাদ পড়েছেন সৌম্য সরকার। দুই তরুণের এবার নতুন বছর শুরু হচ্ছে ভিন্ন চ্যালেঞ্জ নিয়ে।

মঙ্গলবার বিসিএল দিয়ে শুরু হবে সৌম্যের জাতীয় দলে ফেরার লড়াই। অন্যদিকে বিজয়ের লড়াই সুযোগ কাজে লাগিয়ে জাতীয় দলে টিকে থাকার। বিজয়ের ‘পাশ’ করা পরীক্ষাটাই এবার সৌম্যর সামনে।

বিকেএসপিতে নুরুল হাসান সোহানের নেতৃত্বে প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চল মুখোমুখি হবে পূর্বাঞ্চলের। সোহান তার দলে পেয়েছেন জাতীয় দলের বেশ কয়েকজন তারকা ক্রিকেটারকে। সৌম্য ছাড়াও আছেন মোসাদ্দেক হোসেন ও পেসার কামরুল ইসলাম রাব্বি। আর অভিজ্ঞদের মধ্যে আছেন শাহরিয়ার নাফীস, আব্দুর রাজ্জাকরা।

পূর্বাঞ্চলও কম শক্তিশালী নয়। দলটির হয়ে বিসিএল খেলতে চার আসর পর নামছেন মোহাম্মদ আশরাফুল। জাতীয় দলের মুমিনুল হক, লিটন কুমার দাস, মোহাম্মদ শহীদও আছেন দলে। অভিজ্ঞদের মধ্যে আছেন অলক কাপালি। বিপিএলে দারুণ পারফর্ম করা পেসার আবু জায়েদ চৌধুরী ও স্পিনার নাজমুল ইসলাম অপু তাদের দলে।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ওয়ালটন মধ্যাঞ্চলের মুখোমুখি হবে বিসিবি উত্তরাঞ্চল। ফর্মের কারণে জাতীয় দল থেকে বাদ পড়া পেসার তাসকিন  আহমেদ ও আবু হায়দার রনি এবার মধ্যাঞ্চলের বড় শক্তি। এছাড়াও পেস বোলিংয়ে দলটির ভরসা অভিজ্ঞ ক্রিকেটার ফরহাদ রেজা। ব্যাটিংয়ে জাতীয় দল থেকে বাদ পড়া রনি তালুকদার, মার্শাল আইয়ুবের সঙ্গে রয়েছেন তরুণ প্রতিভা সাদমান ইসলাম অনিক।

বিসিবি উত্তরাঞ্চলের হয়ে খেলবেন নাজমুল হোসেন শান্ত, শুভাশিষ রায়, জহুরুল ইসলাম, শফিউল ইসলাম, আরিফুল হকরা। অভিজ্ঞদের মধ্যে আছেন জুনায়েদ সিদ্দীক, ধীমান ঘোষ, সোহারাওয়ার্দী শুভ।

Tags: বিজয়বিসিএলসৌম্য
Previous Post

বোলারদের দেয়া সুযোগটা ছুঁড়ে এলো কোহলিরা

Next Post

জায়গায় দাঁড়িয়ে ছক্কার অনুশীলন

Next Post

জায়গায় দাঁড়িয়ে ছক্কার অনুশীলন

বিদেশীদের ছাড়াই স্বাধীনতা কাপ ফুটবল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT