চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তথ্য মন্ত্রণালয়ে প্রথম অফিস করলেন তারানা হালিম

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:55 অপরাহ্ন 07, জানুয়ারি 2018
in বাংলাদেশ
A A

নবনিযুক্ত তথ্য প্রতিমন্ত্রী এডভোকেট তারানা হালিম আজ মন্ত্রণালয়ে নিজ দফতরে যোগদান করেছেন। তারানা হালিম সচিবালয়ে ৫০১ নম্বর কক্ষে তথ্য প্রতিমন্ত্রীর দপ্তরে পৌঁছালে কর্মকর্তা-কর্মচারীরা তাকে ফুল দিয়ে বরণ করে নেন।

এর আগে গত ৩ জানুয়ারি তারানা হালিমকে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ থেকে সরিয়ে তথ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নিয়োগ দেওয়া হয়।

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর কার্যালয়ে গিয়ে প্রতিমন্ত্রী মন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় মন্ত্রী তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এরপর তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে পরিচিতির পর তথ্য অধিদফতরের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেন প্রতিমন্ত্রী। তথ্য মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. নাসির উদ্দিন আহমেদ, প্রধান তথ্য কর্মকর্তা কামরুন নাহার এ সময় উপস্থিত ছিলেন।

প্রতিমন্ত্রী তারানা হালিম বলেন, ‘সময় কম, চ্যালেঞ্জ বেশি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেখানেই আমাকে কাজ করতে দেবেন দক্ষতা ও সততার সঙ্গে তা পালন করবো। ডাক ও টেলিযোগাযোগ বিভাগের মতো এখানেও সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত থাকবে।’

তিনি বলেন, ‘আমাদের মূল লক্ষ্য হবে, মানুষ যেন বলে আওয়ামী লীগ সরকার যা বলে তা যথা সময়ে নিষ্ঠার সঙ্গে বাস্তবায়ন করে। মেধা দিয়ে পরিশ্রম করে কাজ করবো। তথ্যমন্ত্রীর সঙ্গে এক পরিবার হয়ে কাজ করবো। পরিবারে যদি কোনও দুর্নীতিগ্রস্থ থাকে তবে তাকে মেনে নেব না।’

দুই বছর চার মাস ডাক ও টেলিযোগাযোগ বিভাগের দায়িত্ব পালনের সময়কার বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড তুলে ধরেন তারানা হালিম। তিনি বলেন, আগামী ২৭ থেকে ৩১ মার্চের মধ্যে বঙ্গবন্ধু স্যাটেলাইট মহাকাশে উৎক্ষেপণ হবে। বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণের জন্য তারিখটি আমি সারপ্রাইজ হিসেবে রেখেছিলাম। জবাবদিহিতার জায়গা থেকে বলছি, তাদের সর্বশেষ নির্ধারিত সময় বলে দিয়েছেন যে মার্চের ২৭-৩১ তারিখের মধ্যে মহাকাশে উৎক্ষেপিত হবে। এসব কার্যক্রম মোটামুটি সম্পন্ন করা হয়ে গেছে।

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালনকালে যেসব কাজ করেছেন তার সুফল আগামী এপ্রিলে মাসে পাওয়া যাবে বলে তিনি উল্লেখ করেন।

Tags: এডভোকেট তারানা হালিমতথ্য প্রতিমন্ত্রীতারানা হালিমবঙ্গবন্ধু স্যাটেলাইট
Previous Post

বিশ্রামের সময়টাতেই ঠিক হয়ে যাবেন দিবালা

Next Post

সোমবার থেকে পুলিশ সপ্তাহ

Next Post

সোমবার থেকে পুলিশ সপ্তাহ

সম্পাদক পরিষদ

শ্যামল দত্তকে হুমকি দেয়ার ঘটনায় সম্পাদক পরিষদের উদ্বেগ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT