চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিএনপি অফিসে সেই ৫ জানুয়ারির দৃশ্য

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:13 অপরাহ্ন 05, জানুয়ারি 2018
in রাজনীতি
A A
BNP offic

৫ জানুয়ারি! বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জন্য একটি দু:সহ দিন। ২০১৪ সালের এই দিনে দলটি জাতীয় নির্বাচনে অংশ না নিয়ে যে ঐতিহাসিক ভুল করেছিল ২০১৮ সালের ৫ জানুয়ারি এসেও তার খেসারত দিচ্ছে।

চার বছর আগে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের চিত্র যেমন ছিল; আজ যেন তার কোনো ব্যতিক্রম নেই। নেতাকর্মী শূন্য দলীয় কার্যালয়ের চারপাশ ঘিরে শুধু আইনশৃংঙ্খলা বাহিনীর লোকজন আর গণমাধ্যমকর্মীদের তৎপরতা ছাড়া আর কিছুই দেখা যায়নি।সেখানে বিএনপির কোনো রাজনৈতিক তৎপরতা দেখা যায়নি।

যদিও ৫ জানুয়ারিকে ‘গণতন্ত্র হত্যা দিবস’ হিসেবে অবহিত করে সারাদেশে কালো পতাকা মিছিল এবং সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার ঘোষণা দিয়েছিল বিএনপি।

কিন্তু গতকালই নিশ্চিত হয়ে যায় যে সমাবেশের অনুমতি পায়নি বিএনপি। পরে প্রেসক্লাবে এক আলোচনা সভায় দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, এ বিষয়ে দলীয় সিদ্ধান্তের কথা শিগগিরই জানিয়ে দেওয়া হবে।

এ সময় তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগের ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তরকে সমাবেশের অনুমতি দিলেও বিএনপিকে দেয়নি। এর বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ আন্দোলন করতে হবে।

ফখরুল বলেন, ১৯৭৫ সালে আওয়ামী লীগ প্রথম গণতন্ত্র হত্যা করে। ২০১৪ সালের ৫ জানুয়ারি এসে দ্বিতীয়বার হত্যা করলো। এ কারণে বিএনপি ৫ জানুয়ারি গণতন্ত্র হত্যা দিবস পালন করবে।

এরই মধ্যে শুক্রবার সকালে জরুরি সংবাদ সম্মেলন আহ্বান করেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিন রুহুল কবির রিজভী।

BNP 2

সকালে নয়াপল্টন এসে বিএনপি অফিসের আশপাশে থমথমে চিত্র দেখা গেছে। অফিসের সামনে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। মজুদ রাখা হয়েছে হয়েছে সাঁজোয়া যান, প্রিজন ভ্যান আর ঠান্ডা পানির গাড়ি।

কমান্ডো স্টাইলে পুলিশের এই অবস্থানই বুঝিয়ে দিচ্ছে বিএনপি নেতাকর্মীরা ভিড় করতে পারবে না। এমনটাই জানালেন পল্টন থানার একজন পুলিশ কর্মকতা।

তিনি বলেন, ‘কোনো ধরনের অস্বাভাবিক পরিস্থিতি দেখা মাত্র গ্রেপ্তার করা হবে। অফিসের ভেতরে থাকতে পারবে। তারা কিন্তু বাইরে কিছু করা যাবে না।’

রিজভী বলেছেন, গণতন্ত্র হত্যা দিবসের কর্মসূচি বাধাগ্রস্ত করতে নানাভাবে হুমকির পাশাপাশি সারাদেশে কালো পতাকা মিছিল বাধা দিচ্ছে পুলিশ।  কিন্তু সকল বাধা অগ্রাহ্য করে কালো পতাকা মিছিল করে যাবে বিএনপি।

Tags: ৫ জানুয়ারিগণতন্ত্র হত্যা দিবসবিএনপি
Previous Post

‘পুত্র’ শুধু বিনোদিত করবে না, নতুন করে ভাবতে শেখাবে: জয়া

Next Post

বাবাদের ব্যাগে থাকে আগামীর সূর্য

Next Post
শীত

বাবাদের ব্যাগে থাকে আগামীর সূর্য

অধিনায়ক বদলে বাংলাদেশে আসছে শ্রীলঙ্কা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT