চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রঙিন মুখ নিয়ে ফেসবুকে তোলপাড়

শর্মিলা সিনড্রেলা by শর্মিলা সিনড্রেলা
4:42 অপরাহ্ন 03, জানুয়ারি 2018
in শিক্ষা
A A
ফেসবুক

নতুন বইয়ের ঘ্রাণে যেন ম-ম করছে ক্ষুদে শিক্ষার্থীদের পড়ার টেবিল। আর ক্ষুদে শিক্ষার্থীদের সেই বই নিয়ে তুমুল আলোচনা চলছে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে।

সেখানে প্রথম শ্রেণীর শিক্ষার্থীদের বাংলা বইতে প্রকাশিত পল্লীকবি জসীম উদ্‌দীনের লেখা কবিতা নিয়েও চলছে প্রবল আলোচনা। এর আগে ছাপা হওয়া বইতে সংক্ষেপিত কবিতাটির শেষের লাইনে, ‘পাকা জামের মধুর রসে রঙিন করি মুখ’ লেখা থাকলেও এবছর ছাপা হওয়া বইতে দেখা যায় সেখানে লেখা রয়েছে, ‘পাকা জামের শাখায় উঠি রঙিন করি মুখ।” কেউ কেউ প্রবলভাবে বিরোধিতা করছেন এমন একজন কবির মৌলিক লেখায় পরিবর্তন আনার কারণে।

ফেসবুকে অনেকেই প্রথম শ্রেণীর বাংলা বইয়ের দুটি ছবি তুলে দিয়ে প্রশ্ন তুলছেন কোনটা সঠিক? এতদিন ধরে যেটা পড়া হয়ে এসেছে সেটা, নাকি এবছর যেটা ছাপানো হয়েছে। তাতে মতামতও আসছে একেকজনের একেক রকম।

তবে কারো মৌলিক লেখা পরিবর্তন করা ঠিক নয় জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. রফিকউল্লাহ খান বলেন, ছোটবেলায় কবিতাটা পড়েছি। তখন থেকেই জানি, ‘পাকা জামের মধুর রসে রঙিন করি মুখ’। তাহলে কি এতদিন ভুল জানতাম? একজন লেখকের মৌলিক লেখা কেউ কখনো পরিবর্তন করতে পারে না। পরিবর্তন করলে সেটা ওই কবির প্রতি অসম্মান করা হয়।

‘এর আগেও বেশ কিছু লেখা পরিবর্তন আনা হয়েছে, নজরুলকে নিয়েও এমন হয়েছে। কিন্তু জসীম উদ্‌দীনের কবিতাগুলোর মূল টেক্সটা আমাদের কাছে নেই। ফলে কখনোই জানা যায়না, আসলে কবি কোনটি লিখেছেন। বা তিনি কোনো পরিবর্তন করেছিলেন কিনা। তার কোনো রচনাবলী বের হয়নি, সেগুলো এখনো তার পরিবারের নিয়ন্ত্রণে। ফলে ক্রসচেক করারও সুযোগ নেই।’

তবে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবির প্রাইমারী উইংয়ের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা চ্যানেল আই অনলাইনকে বলেন, এই বইটির সম্পাদনা, রচনা ও সঙ্কলন হয়েছে ২০১৩ সালে। তখন থেকেই পাঠ্যবইটি চলছে। এবার বইটিতে যেসব পরিবর্তন আনা হয়েছে, সেগুলো ক্রসচেক করেই আনা হয়েছে। যেটা সঠিক সেটাই দেওয়া হয়েছে।

তবে এনসিটিবির চেয়্যারম্যান নারায়ণ চন্দ্র সাহা এখনো বইগুলো দেখেননি জানিয়ে বলেন, বইগুলোর সবগুলো সব শিক্ষকরা দেখবেন। তারপরে কোনো ভুল থাকলে জানাবেন, তখন আমরা সিদ্ধান্ত নিবো।

সবার জন্য পুরো কবিতাটি এখানে তুলে ধরা হলো:

মামার বাড়ি
জসীমউদদীন

আয় ছেলেরা আয় মেয়েরা,
ফুল তুলিতে যাই
ফুলের মালা গলায় দিয়ে
মামার বাড়ি যাই।

মামার বাড়ি পদ্মপুকুর
গলায় গলায় জল,
এপার হতে ওপার গিয়ে
নাচে ঢেউয়ের দল।

দিনে সেথায় ঘুমিয়ে থাকে
লাল শালুকের ফুল,
রাতের বেলা চাঁদের সনে
হেসে না পায় কূল।

আম-কাঁঠালের বনের ধারে
মামা-বাড়ির ঘর,
আকাশ হতে জোছনা-কুসুম
ঝরে মাথার ‘পর।

রাতের বেলা জোনাক জ্বলে
বাঁশ-বাগানের ছায়,
শিমুল গাছের শাখায় বসে
ভোরের পাখি গায়।

ঝড়ের দিনে মামার দেশে
আম কুড়াতে সুখ
পাকা জামের শাখায় উঠি
রঙিন করি মুখ।

কাঁদি-ভরা খেজুর গাছে
পাকা খেজুর দোলে
ছেলেমেয়ে, আয় ছুটে যাই
মামার দেশে চলে।

Tags: ফেসবুক
Previous Post

‘নূরজাহান’ এর নতুন গান নিয়ে আলোচনা সমালোচনা

Next Post

লাক্স-চ্যানেল আই সুপারস্টার’র রেজিস্ট্রেশন যেভাবে

Next Post

লাক্স-চ্যানেল আই সুপারস্টার’র রেজিস্ট্রেশন যেভাবে

বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে যুবদলের হার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT