চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তদন্ত করে ডিবি পরিচয়ে অপরাধের শাস্তি: আব্দুল বাতেন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:20 অপরাহ্ন 02, জানুয়ারি 2018
in অপরাধ
A A

ডিবি পরিচয়ে অপরাধ করলে তার তদন্ত করে শাস্তির কথা জানিয়েছেন মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার আব্দুল বাতেন।

মঙ্গলবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

কোতয়ালি এলাকায় এক স্বর্ণ ব্যবসায়ীর ৫২ লাখ টাকা ডাকাতির ঘটনায় সোমবার দিবাগত রাতে গ্রেপ্তার ৪ ডাকাতের বিষয়ে জানাতে ওই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন মো. মাসুদ গাজী, মো. ইদ্রিস ওরফে বাবু ফরাজী, মো. আসাদ ও মো. ফারুক আহম্মেদ। এ সময় তাদের কাছ থেকে ১৩ লাখ টাকা উদ্ধার করা হয়। গ্রেপ্তারের সময় আসামী মাসুদ গাজীর হেফাজত থেকে ২ লক্ষ টাকা এবং টাকা ভাগাভাগির সময় অন্যান্য আসামীর নিকট থেকে ১১ লক্ষ টাকা উদ্ধার করা হয়।

গ্রেফতার হওয়াদের কাছ খেকে উদ্ধার করা নগদ টাকা সহ অন্যান্য বস্তু

আব্দুল বাতেন বলেন, কেউ আইনের ঊর্ধ্বে নয়। ডিবি পরিচয়ে কেউ কোনো অপরাধ করলে অবশ্যই তদন্ত করা হবে। যদি অপরাধের প্রমাণ মিলে তাহলে শাস্তি দেওয়া হবে।

ডিবির যুগ্ম-কমিশনার বলেন, আমরা সব সময়ই গার্মেন্টস অথবা ব্যাংকের মালিকদের বড় অংকের টাকার লেনদেনের সময় স্থানীয় থানা পুলিশের সহায়তা নিতে বলছি। কিন্তু তারা সহায়তা নিচ্ছেন না। এ ধরনের ছিনতাই, ডাকাত, অপহরণ চক্রের সদস্যরা বড় অংকের টাকা লেনদেনের সময় টার্গেট করে ওত পেতে থাকে।

গ্রেফতার হওয়া চার ডাকাত

তিনি বলেন, গত ১৪ ডিসেম্বর কোতয়ালীর রায় সাহেব বাজারের পপুলার ডায়গনস্টিক সেন্টারের সামনে এক স্বর্ণ ব্যবসায়ীর কাছ থেকে ৫১ লাখ ৬৭ হাজার ডাকাতি হয়। ১০-১১ জন ডাকাত এসে এ ঘটনা ঘটায়।

গ্রেপ্তারকৃতরা ডাকাতির কথা স্বীকার করেছে। এরা এর আগেও ভুয়া ডিবি পরিচয় দিয়ে বিভিন্ন চাঁদাবাজি, ছিনতাই ও অপহরণ করেছে। তাদের গ্রেপ্তার করা হয়েছিল। জামিনে ছাড়া পেয়ে তারা আবার ডাকাতির ঘটনা ঘটায়।

Tags: ডিবি
Previous Post

মুক্তিযুদ্ধের প্রশ্নে নিরপেক্ষতার সুযোগ নেই: তুরিন আফরোজ

Next Post

যৌতুক না পেয়ে গৃহবধূর চুল, ভ্রু কেটে সিগারেটের ছ্যাঁকা

Next Post

যৌতুক না পেয়ে গৃহবধূর চুল, ভ্রু কেটে সিগারেটের ছ্যাঁকা

ORION

বগুড়ায় ওরিয়ন ফুটওয়্যারের নতুন আউটলেট উদ্বোধন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT