চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

থার্টি ফার্স্ট নাইট ঘিরে কোন হুমকি নেই: ডিএমপি কমিশনার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:20 অপরাহ্ন 30, ডিসেম্বর 2017
in অপরাধ
A A
ডিএমপি কমিশনারের সঙ্গে পুলিশ কর্মকর্তাদের বৈঠক।. Channel i News - চ্যানেল আই নিউজ

থার্টি ফার্স্ট নাইট ঘিরে সুনির্দিষ্ট কোন হুমকি নেই। সামগ্রিক বিষয়ে নজর রেখেই যে কোন ধরণের অপ্রীতিকর ঘটনা রোধে সকল প্রকার ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া।

শনিবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

থার্টি ফাস্ট নাইটের গৃহীত নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কমিশনার বলেন, থার্টি ফাস্ট নাইটের নিরাপত্তা নিশ্চিত করতে পর্যাপ্ত সংখ্যক ইউনিফর্মধারী ও সাদা পোশাকে পুলিশ মোতায়েন থাকবে। কাউন্টার টেররিজম ইউনিটের সদস্য শহরের বিভিন্ন স্থানে দায়িত্ব পালন করবে। সেই সাথে সোয়াট ও বোম্ব ডিসপোজাল টিমের সদস্যরা গুরুত্বপূর্ণ স্থানে মোতায়েনসহ ডিএমপি হেডকোয়ার্টার্সে স্ট্যান্ডবাই থাকবে। গুরুত্বপূর্ণ অনুষ্ঠানস্থলে ডগ স্কোয়াড দিয়ে সুইপিং করা হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়, গুলশান ও বনানী এলাকায় প্রয়োজনীয় সংখ্যক ফায়ার টেন্ডার ও এ্যাম্বুলেন্স মোতায়েন রাখা হবে।থার্টি ফার্স্ট নাইট ঘিরে সুনির্দিষ্ট কোন হুমকি নেই। সামগ্রিক বিষয়ে নজর রেখেই যে কোন ধরণের অপ্রীতিকর ঘটনা রোধে সকল প্রকার ব্যবস্থা নেয়া হয়েছে।

এ বছর বাড়ির ছাদেও প্রোগ্রাম করা থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে ডিএমপি। কমিশনার বলেন, বাড়ির ছাদে প্রোগ্রাম করে প্রতিবেশীদের বিরক্ত করা যাবেনা। রাজধানীতে বিভিন্ন আবাসিক হোটেল, রেঁস্তোরা, জনসমাবেশ ও উৎসবস্থলে সকল প্রকার লাইসেন্সকৃত আগ্নেয়াস্ত্র বহন না করার জন্য সংশ্লিষ্ট  নগরবাসীর প্রতি বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

অপ্রীতিকর ঘটনা এড়াতে ৩১ তারিখ সন্ধ্যা থেকেই রাজধানীতে বন্ধ থাকবে সকল বার। এ বছর নারী উত্যাক্তকারীদের বিরুদ্ধে কঠোর  ব্যবস্থা নেবে ডিএমপি।রাত ৮ টার পর হাতিরঝিল এলাকায় কাউকে অবস্থান করতে দেয়া হবে না।কোথাও কোন ধরণের আতশবাজি, পটকা ফোটানো যাবে না বলেও জানান ডিএমপি কমিশনার।

নিরাপত্তার স্বার্থে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাত আটটার পর বিশ্ববিদ্যালয়ের লোগো ছাড়া কোন গাড়ি প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে জানিয়ে অাছাদুজ্জামান মিয়া বলেন: উপর্যুক্ত সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় প্রবেশের ক্ষেত্রে সম্মানিত নাগরিকবৃন্দকে কর্তব্যরত পুলিশ সদস্যবৃন্দকে পরিচয়পত্র প্রদর্শন করতে অনুরোধ করা হলো।

থার্টি ফার্স্ট নাইটে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার স্কেচ ম্যাপ

‘ঢাকা বিশ্ববিদ্যালয় আবাসিক এলাকায় বসবাসরত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের গাড়ী নির্ধারিত সময়ের পর পরিচয় প্রদান সাপেক্ষে নীলক্ষেত এবং শাহবাগ ক্রসিং দিয়ে প্রবেশ করতে পারবে।’বলেন-তিনি।

সার্বিক নিরাপত্তার স্বার্থে গুলশান, বনানী, বারিধারা ও ঢাকা বিশ্ববিদ্যালয় আবাসিক এলাকায় যারা বসবাস করেন না তাদেরকে এসকল  এলাকায় না যাওয়ায় নিরুৎসাহিত করেন ডিএমপি কমিশনার।

তিনি বলেন,  গুলশান, বনানী ও বারিধারা এলাকায় বসবাসরত সকলকে থার্টি ফার্স্ট নাইটে রাত ৮ টায় বাড়ি ফেরার অনুরোধ জানানো যাচ্ছে।গুলশান এলাকায় প্রবেশের জন্য কাকলী ক্রসিং এবং আমতলী ক্রসিং ব্যবহার করা যাবে। তবে নির্ধারিত সময়ের পর পরিচয় প্রদান সাপেক্ষে এ দু’টি ক্রসিং দিয়ে প্রবেশ করতে হবে।

Tags: ডিএমপিনিরাপত্তা
Previous Post

পুরাতন আইফোনের কর্মক্ষমতা কমিয়ে মামলার মুখে অ্যাপলের দু:খ প্রকাশ

Next Post

অনলাইন এখন দ্রুত বর্ধনশীল গণমাধ্যম: শাইখ সিরাজ

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

অনলাইন এখন দ্রুত বর্ধনশীল গণমাধ্যম: শাইখ সিরাজ

ফল

যেভাবে জানা যাবে প্রাথমিক, জেএসসি ও জেডিসির ফল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT