চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শীতেও ইলিশ মিলছে সন্দ্বীপে, সকালে জমজমাট হাট

জাহিদ হাসান শাকিল by জাহিদ হাসান শাকিল
12:18 অপরাহ্ন 30, ডিসেম্বর 2017
in কৃষি, চট্টগ্রাম, জনপদ
A A
সন্দ্বীপে ইলিশ বিক্রির জন্য জমজমাট হাট. Channel i News - চ্যানেল আই নিউজ

ইলিশের প্রজনন ক্ষেত্র সন্দ্বীপে বছরের সব মৌসুমে কম-বেশি ইলিশের দেখা মেলে। এবার এই শীতেও নদীতে জেলেদের জালে ধরা পড়ছে ইলিশ। ইলিশ পাওয়ায় দিন-রাত, শীত উপেক্ষা করে মাছ ধরতে ব্যস্ত থাকেন জেলেরা। আর সকালে হাটে-ঘাটে বিক্রি হয় সেগুলো।

শনিবার (৩০ ডিসেম্বর) সন্দ্বীপের হরিশপুর একটি ঘাটে জমজমাট ইলিশের হাট দেখা গেছে। সকাল ৬টা থেকে নির্ধারিত বাজার ছেড়ে স্থানীয় মাছ ব্যবসায়ীরা এই ঘাটে মাছের অস্থায়ী হাট বসান। রিকশা মাছ, কোরাল ও পোয়া মাছও দেখা গেছে, তবে সংখ্যায় কম। ইলিশের দখলেই ছিলো হাট।

স্থানীয়রা জানান,ঘাটে বাজার বসে সকাল থেকে মধ্যরাত পর্যন্ত মাছ বিক্রি করা হয়। নদী থেকে কাছে হওয়ায় দ্রুত সময়ের মধ্যে আসে ইলিশ। তাজা মাছ কিনতে ক্রেতারাও ছুটে আসেন এই ঘাটে।

ভরা মৌসুমে এ ঘাটে মাইকিং করেও ইলিশ বিক্রি করা হয়েছে। ব্যবসায়ীরা জানান, সব মৌসুমেই ইলিশের কদর। যে কারণে বিক্রি বেশি হয়।

সন্দ্বীপ উপজেলার মৎস্য কর্মকর্তা বলেন, এই নদীতে ইলিশের প্রজনন ক্ষেত্র। সাগর থেকে এ এলাকায় ইলিশ ডিম ছাড়তে আসে। যে কারণে সারা বছরই কম-বেশি ইলিশ ধরা পড়ে।

ইলিশের দামও ক্রয়ক্ষমতার মধ্যে। মাঝারি সাইজের ৫০০ থেকে ৬০০ গ্রাম দু’টি ইলিশ ৬০০ টাকায় বিক্রি করা হচ্ছে। দাম নাগালের মধ্যে থাকায় ক্রেতাদের আগ্রহও দেখা যায় ইলিশের দিকে।

Tags: ইলিশসন্দীপ
Previous Post

প্রাথমিকে পাসের হার ৯৫.১৮, জেএসসিতে ৮৩.৬৫

Next Post

‘বুদ্ধিমান’ নাজমুল হাসানকে ‘চালাক’ বললেন হাথুরুসিংহে

Next Post
নাজমুল হাসান ও হাথুরুসিংহে একসঙ্গে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

‘বুদ্ধিমান’ নাজমুল হাসানকে ‘চালাক’ বললেন হাথুরুসিংহে

গহীন বালুচর

আপনার মতো গ্রেট অভিনেত্রীর প্রশংসা মৌসুমীকে ধন্য করেছে: ওমর সানী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT