চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কামারুজ্জামানের সঙ্গে পরিবারের শেষ দেখা

অনলাইন ডেস্ক by অনলাইন ডেস্ক
1:21 পূর্বাহ্ন 06, এপ্রিল 2015
in বাংলাদেশ
A A

মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর সহকারি সেক্রেটারি জেনারেল কামারুজ্জামানের সঙ্গে শেষবারের মতো দেখা করেছেন তার স্ত্রী, ছেলে ও মেয়েসহ পরিবারের ১১ জন। সোমবার (৬ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত পৌনে ৮টা পর্যন্ত তারা কামারুজ্জামানের সাথে অবস্থান করেন।

মিথ্যা মামলায় কামারুজ্জামানকে ফাঁসানো হয়েছে এবং তার পরিবার বিচলিত নয় বলে ওইদিন সাক্ষাত শেষে কামারুজ্জামানের ছেলে সাংবাদিকদের জানান। যুদ্ধাপরাধী কামারুজ্জামানের ফাঁসি কার্যকরের আগে শুধু রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন ও স্বজনদের সাথে দেখা করার প্রক্রিয়া বাকি ছিল। রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা করার সিদ্ধান্ত না নেওয়ায় এবং আগেই পরিবারের সাথে দেখা করায় যে কোনো সময় তাকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হতে পারে।

সোমবার (৬ এপ্রিল) সকালে প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বে চার সদস্যের আপিল বেঞ্চ ফাঁসির রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন খারিজ করে মৃত্যুদণ্ড বহাল রাখেন। এজলাসে এসে প্রধান বিচারপতি বলেন, ‘ডিসমিসড’।

রায়ের পর অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম জানিয়েছিলেন, আপিল বিভাগ আবেদনটি খারিজ করে দিয়েছে। এখন মৃত্যুদণ্ড কার্যকরে আর কোনো বাধা নেই।

জামায়াত নেতা কামারুজ্জামানের মৃত্যুদণ্ডাদেশ বহাল রেখে আপিল বিভাগের দেওয়া পূর্ণাঙ্গ রায় প্রকাশ হয় গত ১৮ ফেব্রুয়ারি। আসামীপক্ষ ৫ মার্চ রিভিউ আবেদন করার পর ৯ মার্চ শুনানির জন্য রাখেন আপিল বিভাগ। কিন্তু আসামীপক্ষের সিনিয়র আইনজীবী খন্দকার মাহবুব হোসেন আইনজীবী সমিতির নির্বাচনে ব্যস্ত থাকার কারণ দেখিয়ে সময় চাইলে আপিল বিভাগ তা মঞ্জুর করেন।

১ এপ্রিল আবারও সময় চেয়ে আবেদন করে আসামীপক্ষ। এবার বলা হয় তিনি অসুস্থ। সেসময় আপিল বিভাগের বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী বলেন, অসুস্থতার কথা বলা হলেও খন্দকার মাহবুব হোসেন গণমাধ্যমে সাক্ষাতকার দিচ্ছেন, ৩১ মার্চ রাতে তিনি নিজে তার সাক্ষাতকার দেখেছেন। এই ধরনের আবেদনকে তামাশা উল্লেখ করে আদালতকে বিভ্রান্ত করা হচ্ছে বলে আসামীপক্ষের আইনজীবীর সমালোচনা করেন বিচারপতি।

তবে রিভিউ আবেদনের শুনানি ৫ এপ্রিল পর্যন্ত মুলতবি করেন আপিল বিভাগ। গতকাল দু’ পক্ষের বক্তব্য শোনার পর আপিল বিভাগ সোমবার (৬ এপ্রিল) আদেশের দিন ঠিক করেন। মামলাটি আপিল বিভাগের ৬ এপ্রিল কার্যতালিকাতেও আসে।

রোববার (৫ এপ্রিল) প্রধান বিচারপতি প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চে রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদনের শুনানি শেষ হয়। এরআগে আসামি ও রাষ্ট্রপক্ষের আইনজীবীরা আবেদনটির ওপর শুনানিতে অংশ নেন।

Tags: কামারুজ্জামান
Previous Post

বিসিএলের প্রথম জয় পূর্বাঞ্চলের

Next Post

দু’দিনের হরতাল ডেকেছে জামায়াত

Next Post

দু’দিনের হরতাল ডেকেছে জামায়াত

জেদ্দায় বাংলা স্কুল বন্ধ হবার পথে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT