চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিটি নির্বাচনের প্রচারণা শুরু

অনলাইন ডেস্ক by অনলাইন ডেস্ক
3:05 পূর্বাহ্ন 06, এপ্রিল 2015
in বাংলাদেশ
A A

ওবায়দুল রশিদ: ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনের প্রচার প্রচারণা সকাল থেকে শুরু হয়েছে । প্রার্থীদের নির্বাচনী আচরণবিধি মেনে প্রচার প্রচারণা চালানোর আহ্বান জানিয়ে রিটার্নিং অফিসার বলেছেন, আচরণবিধি ভঙ্গ হলে কোন ছাড় দেয়া হবে না।

নির্বাচনী প্রচার শুরু হলে আচরণবিধি যাতে লঙ্ঘন না হয় সে জন্য ঢাকার দুই সিটিতে যে ৪ জন ম্যাজিস্ট্রেট কাজ করছেন তাদের সংখ্যা আরো বাড়বে বলে জানিয়েছেন ঢাকা উত্তরের রিটার্নিং অফিসার মো. শাহ্ আলম।

নির্বাচন কমিশনের সিটি কর্পোরেশন নির্বাচন আচরণ বিধিমালা অনুযায়ী ভোট গ্রহণের ২১ দিন আগে প্রার্থীরা কোনো নির্বাচনী প্রচার চালাতে পারবেন না।

নির্বাচনি প্রচার চালানোর ক্ষেত্রে কিছু নিয়ম মেনে চলার বিষয়ে উল্লেখ রয়েছে বিধিতে। প্রচারের জন্য কোনো প্রার্থী পথসভা ও ঘরোয়া সভার বাইরে জনসভা ও শোভাযাত্রা করতে পারবেন না বলে উল্লেখ রয়েছে সেখানে। পথসভাও এমনভাবে করতে হবে যাতে যেন জণসাধারনের চলাচলে বাধা সৃষ্টি না হয়।

অন্য প্রার্থীর প্রচারাভিযানে বাধা প্রদান করা যাবে না বলেও উল্লেখ রয়েছে। যানবাহন নিয়ে মিছিল কিংবা মশাল মিছিল করতে পারবেন না কোনো প্রার্থী।

বিধিমালা অনুযায়ী, প্রার্থীর পোস্টার হতে হবে সাদা কালো এবং সেখানে কোনো রাজনৈতিক দল অথবা রাজনৈতিক ব্যক্তির নাম বা ছবি থাকতে পারবে না।

পোস্টার-লিফলেট দেয়ালে লাগানোর ব্যপারে নিষেধাজ্ঞা রয়েছে তবে দড়ি দিয়ে টানানো ও বিলি করা যাবে । দেয়াল লিখন, তোরণ-ঘের-প্যান্ডেল নির্মাণ বা আলোকসজ্জা করতে পারবেন না কোনো প্রার্থী।

প্রতীক হিসেবে কোনো জীবন্ত প্রাণী ব্যবহার করা যাবে না বলেও উল্লেক রয়েছে। টাকা দেওয়া এবং উপঢৌকন বা খাবার পরিবেশনের ক্ষেত্রেও নিষেধাজ্ঞা রয়েছে।

কোন প্রার্থীর পক্ষে জাতীয় সংসদের স্পিকার, ডেপুটি স্পিকার, চিফ হুইপ এবং সরকারের কোনো মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপ-মন্ত্রী বা তাদের সমপদমর্যাদাসম্পন্ন সরকারি সুবিধাপ্রাপ্ত কেউ নির্বচনী প্রচারে অংশ নিতে পারবেন না বলেও বিধিতে রয়েছে। 

ঢাকা উত্তরে মেয়র কিংবা সাধারণ বা সংরক্ষিত কাউন্সিলর কোনো প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করেন নি বলে নিশ্চিত করেছেন মো. শাহ্ আলম।

Tags: সিটি নির্বাচন
Previous Post

মিয়ামির শিরোপা জকোভিচের

Next Post

প্রাণভিক্ষার আবেদনের সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি

Next Post

প্রাণভিক্ষার আবেদনের সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি

শেরপুরের বিধবাদের চোখে আনন্দাশ্রু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT