চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডাকাতের কবলে পড়ে ফরিদপুরে বাস দুর্ঘটনায় ২৫ জন নিহত

নাফিস ইফতেখার by নাফিস ইফতেখার
11:15 অপরাহ্ন 08, এপ্রিল 2015
in বাংলাদেশ
A A

ফরিদপুরে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ২৫ জন নিহত হয়েছে, আহত হয়েছে ১৭ জন। চালকের দাবী ডাকাতরা বাসে
উঠে বাসের নিয়ন্ত্রণ নিলে এই দুর্ঘটনা ঘটে। আর যাত্রীদের দাবী চালকের ঘুমিয়ে পড়াই
এই দুর্ঘটনা কারণ। বৃহস্পতিবার গভীর রাতে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কৈজুরী সদরদি এলাকায় এই দুর্ঘটনায়  ঘটনাস্থলেই মৃত্যু হয় ১৯ আরোহীর।

 বুধবার রাত ৯টায় পটুয়াখালির কুয়াকাটার উদ্দেশ্যে রাজধানীর গাবতলী ছেড়ে যাওয়া সোনার তরী পরিবহনের বাসটি রাত ১টার দিকে ফরিদপুরের ভাঙ্গার পূর্ব সদরদি এলাকা দিয়ে যাচ্ছিলো। হঠাৎ  নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাসটি গাছের সঙ্গে  ধাক্কা লেগে দুমড়ে মুচড়ে যায়।

 বাস চালককে বরিশাল
মেডিকেল কলেজে নেয়া হয়েছে। আহতদের ভাঙ্গা স্বাস্থ্য কেন্দ্র ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে হাসপাতালে আরো ৪ জনের মৃত্যু হয়। আহতদের বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। বাসটির বেশির ভাগ যাত্রীই ছিলেন পটুয়াখালীর।

যাত্রীদের দাবি, চালকের ঘুমিয়ে পড়াই দুর্ঘটনার কারণ। দুর্ঘটনার সময় বাসের বেশিরভাগ যাত্রী ঘুমিয়ে ছিলেন।

 আহত যাত্রীদের
মধ্যে কেউ কেউ বলেন,‘বাসে ঘুমিয়ে ছিলাম।হঠাৎ ঝাঁকুনি খেয়ে ঘুম ভেঙ্গে গেলে দেখি
আমার ওপর অনেকে পড়ে আছে।’

স্থানীয়রা বলেন
রাতে অনেক জোড়ে গাড়ির ব্রেকফেলের শব্দ পেলে তারা ঘটনা স্থলে দৌঁড়ে যায়। বাসের ভিতর
ঢুকে অনেককেই মৃত অবস্থায় পায় তারা।

নিহতদের প্রত্যেকের পরিবারকে ১০ হাজার টাকা এবং আহতদের চিকিৎসা খরচ বহনের ঘোষণা দিয়েছে ফরিদপুর জেলা প্রশাসন। দুর্ঘটনা তদন্তে অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুর রশীদকে প্রধান করে ৩ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। হেলপার বলেছেন,ডাকতেরা আগে থেকেই টিকিট কেটে উঠে পড়েছিলেন।

 

 

 

 

 

Tags: দুঘর্টনাসড়ক দুর্ঘটনা
Previous Post

বরগুনায় ডায়রিয়ার প্রকোপ

Next Post

বাড়িতেই বসেই তৈরি করুন হেয়ার প্রোটিন অয়েল

Next Post

বাড়িতেই বসেই তৈরি করুন হেয়ার প্রোটিন অয়েল

মিন্টুর প্রার্থিতা বিষয়ে হাইকোর্টের আদেশ বহাল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT