চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফাঁসি: জাতিসংঘ-ইইউকে বাংলাদেশের জবাব

পান্থ রহমান by পান্থ রহমান
6:56 পূর্বাহ্ন 11, এপ্রিল 2015
in বাংলাদেশ
A A

কামারুজ্জামানের ফাঁসির রায়ের বিষয়ে জাতিসংঘ এবং ইউরোপীয় ইউনিয়নের বিবৃতির জবাব দিয়েছে বাংলাদেশ। পররাষ্ট্র সচিব শহিদুল হক বলেছেন, আইনগত প্রক্রিয়ার মাধ্যমেই যে সবকিছু করা হয়েছে তা তাদেরকে জানানো হয়েছে।

নিয়মিত ব্রিফিংয়ে তিনি জানান, তাদের বক্তব্য বাংলাদেশের নজরে এসেছে, এবং তাদেরকে বলা হয়েছে, দেশের সর্বোচ্চ আদালত মানবতাবিরোধী অপরাধে কামারুজ্জামানের মৃত্যুদণ্ড নিশ্চিত করেছেন।

কামারুজ্জামানের রিভিউ আবেদন বাতিল হয়ে যাওয়ার পর ইইউ এবং জাতিসংঘের মানবাধিকার কমিশন মৃত্যুদণ্ড স্থগিত করার আবেদন জানিয়েছিলো। দুটি সংস্থাই নীতিগতভাবে মৃত্যুদণ্ডের বিরোধী। তবে বিচার প্রক্রিয়া নিয়েও জাতিসংঘের বিবৃতিতে প্রশ্ন তোলায় বাংলাদেশ সুস্পষ্টভাবে জানিয়ে দেয়, সবকিছু আইনের আওতায় করা হচ্ছে।

ব্রিফিংয়ে পররাষ্ট্র সচিব জানান, ইয়েমেন থেকে দেশে আসতে চান এমন ৫শ বাংলাদেশীকে ফিরিয়ে আনার চেষ্টা করছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এরই মধ্যে ৩শ ৬০ জন বাংলাদেশীকে ইয়েমেন থেকে জিবুতিতে নেয়া হয়েছে।

বাংলাদেশীদের উদ্ধার প্রক্রিয়া অব্যাহত রয়েছে বলেও জানান পররাষ্ট্র সচিব।

প্রশ্নের উত্তরে শহিদুল হক বলেন, বিএসএফের হাতে ২ বাংলাদেশী নিহত হওয়ার ঘটনায় উদ্বেগ বাংলাদেশ প্রকাশ করে বিষয়টি ভারতকে জানিয়েছে।

ইউরোপে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের শিক্ষানবিশ এক কর্মকর্তার চুরি করার ঘটনাকে দুঃখজনক বলেছেন পররাষ্ট্র সচিব।

প্রশিক্ষণের অংশ হিসেবে নেদারল্যান্ডসে চুরির দায়ে অভিযুক্ত পররাষ্ট্র মন্ত্রনালয়ের শিক্ষানবিশ কর্মকর্তা শিশির মাহবুব শহিদকে চাকরীচ্যুত করার প্রক্রিয়া চলছে।

কাতারে বাংলাদেশ মিশনের এক কর্মকর্তার অনিয়মেরও তদন্ত হচ্ছে।

Previous Post

টাইগারদের বর্ণাঢ্য সংবর্ধনা

Next Post

প্রচারণায় সরগরম দক্ষিণ সিটি, নেই আব্বাস

Next Post

প্রচারণায় সরগরম দক্ষিণ সিটি, নেই আব্বাস

প্রচারণায় সরগরম দক্ষিণ সিটি, নেই আব্বাস

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT