চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আলবদর’ কমান্ডার থেকে জামায়াতের নীতি-নির্ধারক

নাসিমুল শুভ by নাসিমুল শুভ
10:12 পূর্বাহ্ন 11, এপ্রিল 2015
in অপরাধ, বাংলাদেশ
A A

১৯৭১ সালের ৭ ডিসেম্বর আহম্মেদনগর ক্যাম্প দখলের মাধ্যমে শেরপুরকে হানাদার মুক্ত করেন মুক্তিযোদ্ধারা। তখন থেকে পাক-প্রভুদের সাথে পালিয়ে বেড়াতে থাকেন আলবদর কমান্ডার কামারুজ্জামান। পাকিস্তানি বাহিনী ১৬ ডিসেম্বর ঢাকায় আত্মসমর্পণ করার পর কামারুজ্জামান সিলেটের দরগা মহল্লায় আত্মগোপন করেন। তবে বছর দুয়েকের মধ্যেই প্রকাশ্যে আসেন কামারুজ্জামান। ১৯৭৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে ভর্তি হন বুদ্ধিজীবী হত্যাকাণ্ড বাস্তবায়নে মুখ্য ভূমিকা রাখা আলবদর বাহিনীই এই সংগঠক।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর গোপনে ইসলামী ছাত্রসংঘের নেতাকর্মীদের সমন্বয় করার কাজ চালিয়ে যেতে থাকেন কামারুজ্জামান। ৭৪ থেকে ৭৭ সাল পর্যন্ত তিনি নিষিদ্ধ ইসলামী ছাত্রসংঘের ঢাকা মহানগরীর সভাপতির দায়িত্ব পালন করেন। ১৯৭৫-১৯৭৬ সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করেন তিনি । ওই সময় তিনি সলিমুল্লাহ মুসলিম হলের আবাসিক ছাত্র ছিলেন।

১৯৭৬ সালে হজেও গিয়েছিলেন মাত্র ৫ বছর আগে অসংখ্য হত্যা ও ধর্ষণের ওই হোতা ।

শিবির সভাপতি: ১৯৭৭ সালের ৬ ফেব্রুয়ারি মতিউর রহমান নিজামী, আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, এটিএম আহজারুল ইসলাম, কাদের মোল্ল, মীর কাশেম আলী ও আবু তাহেরসহ অন্যদের উপস্থিতিতে ‘ইসলামী ছাত্রসংঘ’র নাম পরিবর্তন করে ‘ইসলামী ছাত্রশিবির’ করা হয়। সভাপতি হন মীর কাশেম আলী। আর কামারুজ্জামান হন সাধারণ সম্পাদক ছিলেন।

১৯৭৮ সালের এপ্রিল মাসে তিনি ছাত্রশিবিরের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পান। ওই বছরের মে মাসে শিবিরের কেন্দ্রীয় সভাপতি হিসেবে নির্বাচিত হন কামারুজ্জামান। ১৯৭৮-৭৯ সালে তিনি দ্বিতীয় বারের মতো ছাত্র শিবিরের সভাপতি হন।

সরাসরি জামায়াত: ১৯৭৯ সালের অক্টোবরে মূল দল জামায়াতে ইসলামীতে যোগ দেন কামারুজ্জামান। ‘রুকন’ হন ওই বছর ১৬ ডিসেম্বর। ১৯৯২ সাল থেকে তিনি জামায়াতের সহকারি সেক্রেটারি জেনারেলের দায়িত্বে আসেন। ২০০১ সালের নির্বাচনে বিএনপি-জামায়াত জোটের পক্ষে জাতীয় সংসদের শেরপুর-১ আসনে প্রার্থী হয়েছিলেন কামারুজ্জামান।

কথিত সাংবাদিকতা: ১৯৮০ সালের জানুয়ারিতে তিনি মাসিক ঢাকা ডাইজেস্ট পত্রিকার নির্বাহী সম্পাদক হিসেবে যোগ দেন।পাশাপাশি ১৯৮১-৮২ সালে তিনি জামায়াতের ঢাকা মহানগরীর সহকারি সেক্রেটারির দায়িত্ব পালন করেন। ১৯৮৩ সালে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পান। এই দায়িত্বের অংশ হিসেবে তিনি সাপ্তাহিক সোনার বাংলা পত্রিকার সম্পাদনার দায়িত্ব গ্রহণ করেন।

১৯৮২-১৯৮৩ সালে তিনি জামায়াতে ইসলামীর মুখপত্র দৈনিক সংগ্রামের নির্বাহী সম্পাদকের দায়িত্বেও ছিলেন। ১৯৮৫-৮৬ সালে তিনি ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) এবং বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন অব জার্নালিস্টস (বিএফইউজে) এর সদস্যপদ পান। কাদের মোল্লার মতো তিনিও জাতীয় প্রেসক্লাবের সদস্য ছিলেন। তবে গণজাগরণের মুখে ২০১৩ সালের ১৩ ফেব্রুয়ারি কাদের মোল্লা ও কামারুজ্জামানের সদস্য পদ বাতিল করতে বাধ্য হয় প্রেসক্লাব কতৃর্পক্ষ।

Tags: কামারুজ্জামান
Previous Post

মৌলবাদ ও জঙ্গিবাদ উত্থানে দায়ি বিচারহীনতা: বারাকাত

Next Post

৫৭ মাসের ঘটনাপ্রবাহ

Next Post

৫৭ মাসের ঘটনাপ্রবাহ

শাহবাগে আনন্দ মিছিল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT