চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বৈশাখের যত সাজগোজ

জাকিয়া আক্তার by জাকিয়া আক্তার
2:09 পূর্বাহ্ন 12, এপ্রিল 2015
in অন্যান্য
A A

এসে গেছে বৈশাখ। পুরনো বছরের সমস্ত গ্লানি দূরে ঠেলে নতুন বছরে নিজেকে রাঙিয়ে নেয়ার দিন। সাধারণত এই দিনটিতে নারী-পুরুষ, শিশু, বৃদ্ধ নিজেকে রাঙিয়ে নেয়। বৈশাখ মানে মাথার উপরে কাঠফাটা রোদ তার সঙ্গে প্রচণ্ড  গরম। কখনো আবার আকাশ ভারি হয়ে নামছে একঝলক বৃষ্টি। আসলে বৈশাখে রোদ আর বৃষ্টির সর্ম্পক বোঝা খুব দায়। তাই বৈশাখের প্রথম দিনে নিজেকে সাজাতে বাড়তি পরিকল্পনা রাখতে হবে।

কারণ বিশেষ দিনে বিশেষ মানুষের সঙ্গে বের হয়ে যদি নিজেকে সম্পূর্ণ মনে না হয় তাহলে দিনটি মাটি হয়ে যাবে। বৈশাখের সকাল বেলা স্নিগ্ধ সাজে নিজেকে সাজাতে পারেন। দিনের বেলায় সাজটাকে একটু পাল্টাতে হবে। কারণ বৈশাখের দুপুর মানে কাটফাটা রোদ। তাই হালকা মেকআপ নিজেকে সাজিয়ে বাইরে বের হবেন। চোখে গাঢ় শেড না দিয়ে নিউট্রাল শেড দিতে পারেন। ঠোঁটে লাল রঙে রাঙাতে পারেন।

যারা বৈশাখে হৈচৈ করে বন্ধুদের সঙ্গে কাটাতে চান তারা অবশ্যই কুর্তা, ফতুয়া, স্কার্ট ও ধুতি-পায়জামার সঙ্গে চুল সামনে একটু পাফ করে নিয়ে পনিটেল বা স্টাইলিশ কোনো বেনি করে নিতে পারেন। নিজেকে সবার কাছে একটু অন্য রকম উপস্থাপন করতে চাইলে রকমারি গয়নাও পড়তে পারেন।

নতুন দিন আর নারীদের মাথায় ফুল থাকবে না তা কি হয় ? তবে এমন ফুল লাগাবেনা যা  দ্রুত নেতিয়ে যায়। যারা শাড়ি ছাড়া কোন অপশন রাখছেন না তারা হালকা শাড়ির সঙ্গে পড়তে পারেন গয়না আর তার সঙ্গে একটু ভারি সাজ।

তবে শাড়ি যদি হয় ভারি সেক্ষেত্রে হালকা মেকআপ করাটাই ভালো।  বৈশাখের দিনের অত্যাচার শেষে রাতের সাজটা একটু আলাদা হতেই পারে। রাতের মেকআপে বেস ব্যবহার দিনের চেয়ে ভারী হতে পারে। ঠোঁটে পোশাকের রঙের সঙ্গে সামঞ্জস্য রেখে লাল, ওয়াইন রঙ বা বেরি রঙ বেছে নেয়া যেতে পারে।

এ সময় চোখের শেড গাঢ় হলেও সমস্যা নেই। তবে চোখ অথবা ঠোঁট থেকে একটিকে প্রাধান্য দেয়াই ভালো।

Tags: পহেলা বৈশাখসাজ
Previous Post

কামারুজ্জামানের রায় কার্যকরের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন

Next Post

চট্টগ্রামে অভিযোগ পাল্টা অভিযোগ

Next Post

চট্টগ্রামে অভিযোগ পাল্টা অভিযোগ

অভিযোগ নেই ঢাকা উত্তরে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT