চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মানুষ পোড়ানো রাজনীতিকদের শুভবুদ্ধির আশায় প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক by অনলাইন ডেস্ক
2:10 পূর্বাহ্ন 14, এপ্রিল 2015
in বাংলাদেশ
A A

দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সুখী, সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয় জানিয়ে তিনি আশা করেছেন, নতুন বছরে আর কাউকে যেনো আগুনে পুড়তে না হয়।

বাংলা নববর্ষের প্রথম সকালটিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছিলেন দলের নেতাকর্মীদের সঙ্গে। প্রধানমন্ত্রীর সরকারী বাসভবন গণভবনে প্রথমে মন্ত্রী, এমপিসহ আওয়ামী লীগ নেতারা প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান। পরে কেন্দ্রীয় নেতাদের পাশে নিয়ে প্রধানমন্ত্রী আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, শুভ নববর্ষ। আমি আশা করি এই নতুন বছর বাংলাদেশের মানুষের জীবনে শান্তি বয়ে নিয়ে আসবে।

মানুষের কল্যাণে সরকারের করা কাজের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আর যেন বাংলাদেশের মানুষকে জ্বলে-পুড়ে মরতে না হয়। মানুষ যেন স্বস্তিতে থাকতে পারে, শান্তিতে থাকতে পারে, নিরাপদে চলতে পারে আমাদের সরকার সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছে। বাংলাদেশে সহিংস ঘটনার পুনরাবৃত্তি আর ঘটবে না বলেও আশা করেন তিনি।

সকল প্রতিবন্ধকতাকে পেছনে ফেলে সমৃদ্ধ বাংলাদেশের প্রত্যাশা প্রধানমন্ত্রী শেখ হাসিনার। তিনি বলেন, বাংলাদেশ একটি উন্নয়নের রোল মডেল হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। বাংলাদেশ আর্থ-সামাজিকভাবে এগিয়ে যাচ্ছে।এই যাত্রা শুভ হোক এবং নতুন বছর বাংলাদেশের মানুষের জন্য সুখ-শান্তি নিয়ে আসুক, মানুষের জীবন আরো আরো উন্নত করুক আমি সেই কামনা করি।

ধর্ম, বর্ণ নির্বিশেষে বাঙ্গালীর বর্ষবরণ যে আজ কোটি বাঙ্গালীর সার্বজনীন উৎসব হয়ে উঠেছে, এ জন্যও দেশবাসীকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Tags: নববর্ষপ্রধানমন্ত্রী
Previous Post

মঙ্গলের প্রার্থনায় মঙ্গল শোভাযাত্রা

Next Post

হাজারো কণ্ঠে কোটি বাঙালির হৃদয়ের সুর

Next Post

হাজারো কণ্ঠে কোটি বাঙালির হৃদয়ের সুর

ইন্টারপোলের রেড নোটিশে তারেক রহমান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT