চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাব্বিরের শতকে পাকিস্তানকে হারালো বিসিবি একাদশ

অনলাইন ডেস্ক by অনলাইন ডেস্ক
7:07 পূর্বাহ্ন 15, এপ্রিল 2015
in স্পোর্টস
A A

সাব্বির রহমানের অনবদ্য শতরানে ভর করে সফরকারী পাকিস্তানকে হারিয়েছে বিসিবি একাদশ। ফতুল্লায় পাকদের ১ উইকেটে হারায় টাইগাররা। প্রথম ব্যাট করে নির্ধারিত ওভারে ৯ উইকেটে ২৬৮ রান করে পাকিস্তান। জবাবে সাত বল বাকি থাকতে ১ উইকেটে জয় তুলে নেয় বাংলাদেশ। এর ফলে ১৯৯৯ সালের পর এই প্রথম বাংলাদেশের কোনো দলের কাছে হারলো পাকিস্তান জাতীয় দল।

জযের জন্য টার্গেট তাড়া করতে নেমে দলীয় ৯ রানের মাথায় জোড়া ধাক্কা খায় বাংলাদেশ। হিসেবের খাতা খোলার আগে জুনায়েদ খানের বলে ইয়াসির শাহ’র হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন রনি তালুকদার। শুরুর ধাক্কা সামলে ওঠার আগেই আবার উইকেট হারায় বাংলাদেশ। দলীয় ৪৫ রানে দ্বিতীয় এবং ৮১ রানে চতুর্থ উইকেটের পতন হলে বিপদে পড়ে তারা। তবে পঞ্চম উইকেট জুটিতে ১২৪ রান তুলে বাংলাদেশকে কক্ষপথে ফেরান সাব্বির ও ইমরুল কায়েস।

মাত্র ৯৯ বলে সাতটি চার ও আটটি ছক্কার সাহায্যে ১২৩ রান করে জুনায়েদের বলে হারিস সোহেলের হাতে ধরা পড়েন সাব্বির। কায়েস আউট হন ৩৬ রান করে। দলীয় ২০৫ রানে পঞ্চম উইকেটের পতনের পর আবার বিপদে পড়ে বাংলাদেশ। ২১৩ রানের মাথায় পরপর দুই বলে আউট হন সাব্বির ও সুভাগত হোম।

২২৮ রানের সময় মুক্তার আলী আউট হলে হারের মুখে পড়ে স্বাগতিকরা। তবে অষ্টম উইকেট জুটিতে মোহাম্মদ শহিদকে সঙ্গে নিয়ে ৩১ রান তুলে বাংলাদেশকে জয়ের কাছে নিয়ে যান সোহাগ গাজী। ৩৬ রান করে গাজী ফিরলেও তাইজুল ইসলাম ও শহিদ দল জিতিয়ে মাঠ ছাড়েন।

এরআগে টসে জিতে মোহাম্মদ হাফিজের ৮৫ ও ফাওয়াদ আলমের অপরাজিত ৬৭ রানের ওপর ভর করে ৯ উইকেট হারিয়ে পাকিস্তান ২৬৮ রান সংগ্রহ করে পাকিস্তান। বল হাতে বিসিবি একাদশের শুভাগত হোম ৩৯ রান দিয়ে তুলে নেন ৩টি উইকেট। সোহাগ গাজী, তাইজুল ইসলাম, জোবায়ের হোসেন, মোক্তার আলী, মোহাম্মদ শহীদ পেয়েছেন ১টি করে উইকেট। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে ১৭ এপ্রিল মুখোমুখি হবে বাংলাদেশ-পাকিস্তান।

Tags: পাকিস্তানবাংলাদেশবাংলাদেশ ক্রিকেটবিসিবি একাদশ
Previous Post

রামপুরায় টিনের দোতলা বাড়ি ধসে নিহত ১১

Next Post

বাকযুদ্ধে উত্তরের দুই মেয়র প্রার্থী তাবিথ ও আনিসুল

Next Post

বাকযুদ্ধে উত্তরের দুই মেয়র প্রার্থী তাবিথ ও আনিসুল

মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো পাকিস্তান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT