চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শেরে বাংলায় বাঘের গর্জন

অনলাইন ডেস্ক by অনলাইন ডেস্ক
4:26 পূর্বাহ্ন 19, এপ্রিল 2015
in স্পোর্টস
A A

পাকিস্তানের ছুড়ে দেয়া ২৪০ রানের লক্ষ্যে বাংলাদেশ ৭ উইকেট হাতে রেখেই পৌছে যায়। মাত্র ৩৮ ওভার ১ বল খেলেই জয়ের বন্দরে পৌছায় টাইগাররা। আর এ ম্যাচ জয়ের পাশাপাশি পাকিস্তানের বিপক্ষে প্রথমবারের মতো  সিরিজ জয় নিশ্চিত করেই মাঠ ছাড়েন তামিম ও সাকিব।

 তামিম ইকবাল ১১৬ বলে ১১৬ রান করে অপরাজিত থেকে এই জয়ে নেতৃত্ব দেন। আর তামিমের যোগ্য সঙ্গি হিসেবে মুশফিকুর রহিম ৭০ বলে ৬৫ রানের ঝড়ো ইনিংস খেলেন। তবে জয় থেকে সামান্য দুরে থাকতে দলীয় ২১৮ রানের মাথায় ফিরে যান তিনি।

এর আগে মিরপুর স্টেডিয়ামে যেনো ঝড় বইয়ে দেন তামিম-মুশফিকরা। আর সেই ঝড়ে বিপযর্স্ত হয় পাকিস্তানের বোলিং আক্রমণ। একের পর এক সীমানার বাইরে পাঠানো বলে গ্যালারীও ফুঁসে উঠেছে মুহুমুহু গজর্নে। দর্শকেরা একটু জিরিয়ে নেয়ারও সুযোগ পায়নি। বারবার চোখধাঁধানো সব শট তাদের আলোড়িত করেছে।

এর আগে সাইদ আজেমলের বলে বোল্ড হয়ে ফিরে যান মাহমুদুল্লাহ। প্রথম ম্যাচের বিফলতার পর বাংলাদেশের বিপক্ষে এই সিরিজে নিজের প্রথম শিকার পেতে সক্ষম হন পাকিস্তানের স্পিন বোলিংয়ের সেরা তারকা সাইদ আজমল। তার বিদায়ে মাঠে নামেন টাইগারদের রান মেশিন হয়ে উঠা মুশফিকুর রহিম।

২৮ বল খেলে ব্যক্তিগত ১৭ রানের মাথায় ফিরে যান গত বিশ্বকাপে টানা দুই ম্যাচ সেঞ্চুরি হাঁকানো মাহমুদুল্লাহ। তবে তার ফিরে যাওয়ার আগেই তামিমের ঝড়ো ব্যাটিংয়ের সুবাদে দলীয় শতক রানে পৌছায় বাংলাদেশ।

পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচের ধারাবাহিকতায় আজও উদ্বোধন করতে নামা তামিম ইকবাল আগ্রাসি ভাবে পাকিস্তানের বোলিং আক্রমণকে নাজেহাল করেন। ওয়াহাব রিয়াজকে সীমানা ছাড়া করা নান্দনিক চারের মারে তিনি অর্ধশতক পূরণ করেন। দশর্কদের বিমল আনন্দে ভাসানো তামিম আজও পাকিস্তানের বোলারদের জন্য দুঃস্বপ্নের উপহার।


এর আগে পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে মাত্র ২০ রান করেই দুভাগ্যজনকভাবে রান আউটের শিকার হওয়া সৌম্য সরকার আজও নিজেকে প্রমাণ করতে পারলেন না। ব্যক্তিগত ১৭ রানের মাথায় জুনায়েদ খানের বলে সরফরাজ আহমেদের ক্যাচ হয়ে ফিরে যান তিনি।

তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের ছুড়ে দেয়া ২৪০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই হোঁচট খায় বাংলাদেশ। মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত এ ম্যাচে স্বাগতিক বাংলাদেশের পক্ষে উদ্বোধণী জুটিতে তামিম ইকবালের সাথে নামা সৌম্য সরকার অতিদ্রুতই ফিরে যান।

দ্বিতীয় একদিনের ম্যাচে বাংলাদেশের  পক্ষে ইনিংসের সফলতম বোলার সাকিব আল হাসান ২ টি উইকেট লাভ করেন। এছাড়াও অধিনায়ক মাশরাফি, আরাফাত সানি, রুবেল হোসেন, নাসির হোসেন ১ টি করে উইকেট শিকার করেন। তবে গত ম্যাচে দূদার্ন্ত বোলিং করে বাংলাদেশের পক্ষে ইনিংস সেরা ৩ উইকেট শিকারী তাসকিন আহমেদ আজ ৮ ওভার বোলিং করে উইকেট শুন্য থাকেন।

বাংলাদেশ একাদশ : তামিম ইকবাল, সৌম্য সরকার, মাহমুদুল্লাহ, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, সাব্বির রহমান, নাসির হোসেন, মাশরাফি বিন মর্তুজা, আরাফাত সানি, তাসকিন আহমেদ, রুবেল হোসেন।

পাকিস্তান একাদশ : আজহার আলী, সরফরাজ আহমেদ, মোহাম্মদ হাফিজ, হারিস সোহেল,মোহাম্মদ রিজওয়ান,ফাওয়াদ আলম, সাদ নাসিম, ওয়াহাব রিয়াজ, জুনায়েদ খান, সাইদ আজমল, রাহাত আলী।

Tags: ওয়ানডেটাইগারপাকিস্তানবাংলাদেশবাংলাদেশ-পাকিস্তান
Previous Post

খালেদার আহ্বানে ভোটাররা সাড়া দেবে না: সাঈদ খোকন

Next Post

একটি বাড়ি একটি খামার প্রকল্পকে কার্যকর ও গতিশীল করার আহবান: প্রধানমন্ত্রী

Next Post

একটি বাড়ি একটি খামার প্রকল্পকে কার্যকর ও গতিশীল করার আহবান: প্রধানমন্ত্রী

সারা দেশে কালবৈশাখী ঝড়ে ৫ জন নিহত, ৭ শতাধিক ঘর বিধ্বস্ত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT