চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সরকার ও দলের স্বার্থে সুষ্ঠু নির্বাচনের পক্ষে আওয়ামী লীগ

অনলাইন ডেস্ক by অনলাইন ডেস্ক
11:57 অপরাহ্ন 19, এপ্রিল 2015
in রাজনীতি
A A

আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে কোনো আন্দোলনের ইস্যু ২০ দলীয় জোটের হাতে তুলে দেবে না সরকার। আওয়ামী লীগের নীতি-নির্ধারকরা জানিয়েছেন, এক্ষেত্রে সরকার ও দল সতর্ক অবস্থানে আছে।

তারা বলছেন, বিএনপি নেত্রী তার ভুল বুঝতে পেরে আন্দোলন ছেড়ে নির্বাচনে ফিরে এসেছেন। তিন সিটি কর্পোরেশন নির্বাচনের পরও বেগম খালেদা জিয়া আর আন্দোলনে ফিরে যাবেন না বলে তারা মনে করছেন। পাশাপাশি তিনি যেনো নির্বাচনকে কেন্দ্র করে কোনো ইস্যু পেয়ে না যান, সে ব্যাপারে আওয়ামী লীগ সতর্ক আছে।

তবে সংলাপ বা মধ্যবর্তী নির্বাচনের বিষয়ে আওয়ামী লীগের সাফ কথা: ২০১৯ সালের আগে জাতীয় নির্বাচনের সম্ভাবনা নেই। তাই এই মুহূর্তে কোনো রাজনৈতিক দলের সঙ্গে সংলাপের প্রশ্নও অবান্তর।

তিন মাসের আন্দোলনে খালেদা জিয়ার ‘ব্যর্থতা’ আওয়ামী লীগকে মানসিক এবং নৈতিকভাবে ভাবে এগিয়ে রাখছে মনে করে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা আশা করছেন, বিএনপি-জামায়াতের জ্বালাও-পোড়াওয়ের কারণেও মানুষ সিটি নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থীদের ভোট দেবেন না। আওয়ামী লীগের সিনিয়র নেতারা বলছেন, ঢাকা উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের তিনটিতেই মেয়র পদে জয় পাবে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী। এজন্য প্রার্থী পছন্দ হোক বা না হোক; আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগসহ বিভিন্ন পেশাজীবি সংগঠনকে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

তবে সতর্ক দৃষ্টি রাখা হচ্ছে যাতে কোনোভাবে এই নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট কোনো ধরণের আন্দোলনের ইস্যু খুঁজে না পায়। নাম প্রকাশে অনিচ্ছুক আওয়ামী লীগের এক নেতা জানান, দলের সমর্থন পাওয়া; প্রার্থীকে জয়ী করতে সব ধরণের চেষ্টা করা হবে। তবে দল এবং সরকারের স্বার্থে সিটি কর্পোরেশন নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার ক্ষেত্রেও কোনো ছাড় দেয়া হবে না। এমনকি নির্বাচনে কেউ যাতে বিশৃংখলা করতে না পারে সে ব্যাপারেও সংগঠনের পক্ষ থেকে সজাগ দৃষ্টি রাখা হবে। এসবই করা হবে খালেদা জিয়াকে আন্দোলনের ইস্যু হাতে না তুলে দেওয়ার জন্য। তা হলে কি সরকার আরো একটি আন্দোলনের আশংকা করছে?

আওয়ামী লীগের অন্যতম নীতি-নির্ধারক এবং বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, বিএনপি তিনমাসের বেীি সময় আন্দোলনের নামে যে অরাজকতা-বিশৃখলা করার চেষ্টা করেছে, জঙ্গি তৎপরতা এবং নাশকতা সৃষ্টি করে দেশের যে ক্ষতি করেছে; সেটা নির্বাচনে অংশগ্রহণের মধ্য দিয়ে তারা উপলব্ধি করছে।

তিনি মনে করেন, সরকার নির্বাচন দেওয়ায় বিএনপি তাদের ব্যর্থ আন্দোলন থেকে একটা ‘এক্সিট পয়েন্ট’ পেয়েছে। খালেদা জিয়া এখন নির্বাচনের মাঠে আছেন উল্লেখ করে চ্যানেল আই অনলাইনকে তোফায়েল আহমেদ বলেন, খালেদা জিয়া চলতি বছরের ৫ জানুয়ারি দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে যে ভুল করেছিলেন, সেই ভুল তিনি আর করবেন না। আন্দোলনেও আর যাবেন না।

তবে বিএনপির প্রধান যে দাবি সংলাপ এবং মধ্যবর্তী নির্বাচন তা নাকচ করে দিয়েছেন তোফায়েল আহমেদ। তিনি বলেন, দেশে মধ্যবর্তী নির্বাচনের কোনো সম্ভাবনা নেই, এখন সংলাপেরও কোনো কারণ নেই। তিনি বলেন, জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে ২০১৯ সালের ২৯ জানুয়ারির আগের ৯০ দিনের মধ্যে যে কোন দিন। সে পর্যন্ত খালেদা জিয়াকে অপেক্ষা করতে হবে।

Previous Post

ভূমধ্যসাগরে ডুবে যাওয়া জাহাজে ৯শ’ যাত্রী থাকার দাবি

Next Post

আন্দোলন-নির্বাচনের পর খালেদার অগ্রাধিকারে দল পুনর্গঠন

Next Post

আন্দোলন-নির্বাচনের পর খালেদার অগ্রাধিকারে দল পুনর্গঠন

চাঁদপুরে জামাইয়ের হাতে শ্বশুর-শাশুড়ি খুন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT