চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নগর পিতারা যেন ‘মানবিক’ হন

অনলাইন ডেস্ক by অনলাইন ডেস্ক
5:22 পূর্বাহ্ন 21, এপ্রিল 2015
in রাজনীতি
A A

সম্ভাব্য সিটি বা ওয়ার্ড পিতারা কেউ খোঁজ নেননি এই শহরেই  চিকিৎসাধীন
পেট্রোল বোমায় আহতদের। নির্বাচনী প্রচাণায় ব্যস্ত সময় পার করে কারো সময়
হয়নি একবার বার্ন ইনস্টিটিউটে যাওয়ার। এ জন্য আহতদের কোন অক্ষেপ নেই। তবে তারা চাইছেন নগরীতে কেউ যেন পেট্রোল বোমায় না পোড়ে তার নিশ্চয়তা।

সিটি নির্বাচনকে ঘিরে উৎসবের নগরীতে পরিনত হয়েছে রাজধানী ঢাকা। নানাভাবে প্রার্থীরা চালিয়ে যাচ্ছেন তাদের প্রচারণা। উন্নয়নের নানা প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের কাছে যাচ্ছেন মেয়র আর কাউন্সিলর প্রার্থীরা। তিলোত্তমা ঢাকাকে স্বপ্নের ঢাকায় রূপ দিতে প্রায় সব প্রার্থীরাই ইতিমধ্যে ইশতেহারও ঘোষণা করেছেন। কেউ কেউ চালাচ্ছেন সমস্যা নির্ণয়ে জরিপ।

একদিকে নির্বাচন নিয়ে এমন উৎসবের আমেজ আর অন্যদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইনস্টিটিউটে পোড়ার যন্ত্রণায় দিন পার করছেন রাজনৈতিক সহিংসতায় আহতরা। পেট্রোল বোমায় আহত এসব মানুষগুলো ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি।

রাজনৈতিক সহিংসতার শিকার এই মানুষগুলো আজ অসহায় জীবন পার করলেও সিটি নির্বাচনের কোন প্রার্থী খোঁজ রাখেনি তাদের। আহতদের খোঁজ নিতে ঢাকা মেডিকেলে গেলে তাদের স্বজনরা বলেন, একদিকে কোটি কোটি টাকা খরচ করে নেতারা নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। আর অন্যদিকে তারা পঙ্গু হয়ে, না খেয়ে কষ্ট করে দিনাতিপাত করছেন।

কেউ কেউ বললেন, মেয়র প্রার্থীদের উচিত ছিল বার্ন ইউনিটে পোড়া এই মানুষগুলো কীভাবে কত কষ্টে আছে তা দেখে আসা, একটু সান্ত্বনা দিয়ে আসা। আমরা আর্থিক সহায়তা চাই  না। চাই আগামী দিনে যারা এই নগরীর বা ওয়ার্ডের পিতা হবেন তারা যেন রাজনৈতিক সচেতন হন। আর কাউকে যেন পেট্রোল বোমায় দগ্ধ হতে না হয়।

শুধু উন্নয়নমুখী  সিটি করপোরেশন নয়, নগরপিতা ও ওয়ার্ড পিতাদের মানবিক হওয়ারও আহ্বান জানান তারা।

Tags: রাজধানী ঢাকাসিটি নির্বাচন
Previous Post

খালেদার নিরাপত্তাকর্মীদের বাড়াবাড়ি দায়ী: স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী

Next Post

‘বডি ল্যাঙ্গুয়েজ’ একটা ফ্যাক্টর

Next Post

'বডি ল্যাঙ্গুয়েজ' একটা ফ্যাক্টর

নিজের রেকর্ড ভাঙলো জাপানি ট্রেন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT