চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খালেদা জিয়ার গাড়িবহরে চতুর্থ হামলা

অনলাইন ডেস্ক by অনলাইন ডেস্ক
6:35 পূর্বাহ্ন 22, এপ্রিল 2015
in বাংলাদেশ
A A

রাজধানীর বাংলা মোটরে বেগম খালেদা জিয়ার গাড়িবহরে আবারও হামলার ঘটনা ঘটেছে। বুধবার বিকাল সাড়ে ৫টার দিকে এ হামলার ঘটনা ঘটে। এ নিয়ে গত চারদিনের মধ্যে চতুর্থবারের মত হামলার ঘটনা ঘটলো। এ ঘটনায় কয়েকজন আহত হয়েছেন। আহতদের মধ্যে খালেদা জিয়ার একজন ব্যক্তিগত নিরাপত্তা কর্মীও রয়েছেন।

বুধবার বিকেলে সিটি নির্বাচনে বিএনপির সমর্থিত প্রার্থীর পক্ষে প্রচারণা চালানোর জন্য  গুলশানের বাসভবন থেকে বের হন খালেদা জিয়া। তার গাড়িবহর বানানী ও ফার্মগেট হয়ে বাংলামোটরের কাছে এলে একদল যুবক লাঠি হাতে অতর্কিত হামলা চালায়।

সে সময় খালেদা জিয়ার গাড়ির বামপাশের গ্লাস ভেঙে যায়। এতে কিছুটা ক্ষতিগ্রস্ত হয় তার গাড়ি। ওই সময় চেয়ারপারসনের সিকিউরিটি ফোর্সের কর্মকর্তা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল সামিউল হক আহত হন। পরে গাড়িবহর নিয়ে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যান বিএনপি চেয়ারপারসন।

হামলার পর এক সংবাদ সম্মেলনে খালেদা জিয়ার উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন বলেন, বিএনপি চেয়ারপারসনকে হত্যার উদ্দেশেই বারবার হামলা চালানো হচ্ছে। আমরা এর তীব্র নিন্দা জানাই।

তিনি আরও বলেন, যতই উস্কানি দেওয়া হোক না কোনো বিএনপিকে নির্বাচন থেকে দূরে সরানো যাবে না।

গত রোববার রাজধানীর উত্তরায় খালেদা জিয়ার গাড়িবহর  প্রথম হামলার মুখে পড়ে। এরপরের দিন  সোমবার কারওয়ান বাজারে এবং মঙ্গলবার ফকিরাপুল কাঁচাবাজারে আবারো হামলার শিকার হয় তার গাড়িবহর।

বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, এসব ঘটনার সঙ্গে সরকারি দলের সংশ্লিষ্টতা রয়েছে। যদিও আওয়ামী লীগ এ অভিযোগ অস্বীকার করেছে।

Tags: খালেদা জিয়াগাড়িবহরহামলা
Previous Post

খানজাহানের বসত ভিটায় প্রত্নসম্পদের সন্ধান

Next Post

নিহতদের পরিবারকে অনুদান দেবে বাংলাদেশ ব্যাংক

Next Post

নিহতদের পরিবারকে অনুদান দেবে বাংলাদেশ ব্যাংক

ঢাকার সব কেন্দ্রই ঝুঁকিপূর্ণ, নির্বাচনী দায়িত্বে ব্যাংক কর্মকর্তারা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT