চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উন্নয়নের ছোঁয়া নেই হাওরবেষ্টিত আজমিরিগঞ্জে

পরাগ আজিম by পরাগ আজিম
1:25 পূর্বাহ্ন 24, এপ্রিল 2015
in অর্থনীতি
A A

হাওরবেষ্টিত এক উপজেলা হবিগঞ্জের আজমিরিগঞ্জ। জেলা শহর থেকে ৪০ কিলোমিটার দূরের এই উপজেলায় যেতে হাওরের ওপর দিয়ে ভাঙ্গাচোরা কাঁচা রাস্তা একমাত্র ভরসা। ফলে উন্নয়নের ছোঁয়া থেকে দূরে এই জনপদের দুই লাখ মানুষ।

১৯২২ সালে থানা হিসেবে প্রতিষ্ঠা পাওয়া হবিগঞ্জের আজমিরিগঞ্জকে উপজেলায় রূপান্তর করা হয় ১৯৮৩ সালে। ২২৪ বর্গকিলোমিটার আয়তনের এই উপজেলা মূলত বিল ও হাওরবেষ্টিত। ৬৫ শতাংশ মানুষের আয়ের প্রধান উৎস কৃষি। বাকিরা ব্যবসায়ী, শ্রমিক ও চাকরিজীবী। এই জনপদ কৃষি ও মৎস্য চাষে এগিয়ে গেলেও প্রধান সমস্যা রাস্তা।

প্রায় একশো বছর আগে থানা হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার পরও এখনো যোগাযোগ সুবিধা বঞ্চিত উপজেলা আজমিরিগঞ্জ। আজমিরিগজ্ঞ থেকে হবিগঞ্জ পর্যন্ত রাস্তার দাবি এলাকাবাসীর। তারা বলেন, বর্ষাকালে এই রাস্তাটি হলে আমরা অনেক উপকৃত হতাম। কাঁচা রাস্তা হওয়ায় অসুস্থ রোগী নিয়ে হাসপাতালে যাওয়া দুর্বিষহ হয়।

এছাড়া হবিগঞ্জের বাকি ৭ উপজেলার সঙ্গে আজমিরিগঞ্জের যোগোযোগের একমাত্র বাহন  চাঁদের গাড়ি। ঝুঁকিপূর্ন কাঁচা রাস্তায় চলতে গিয়ে প্রায়ই শিকার হতে হচ্ছে দুর্ঘটনার।

রাস্তার সমস্যার কথা স্বীকার করে হবিগঞ্জ জেলা প্রশাসক মো. জয়নাল আবেদীন বলেন, আজমিরিগঞ্জ একটি মাত্র উপজেলা যেটি জেলা থেকে বিছিন্ন রয়েছে। ধানে ও মৎস্যে ভরপুর এই উপজেলাকে সংযুক্ত করতে স্থানীয় সরকার বিভাগ উদ্যোগ হাতে নিয়েছে।  খুব দ্রুতই এই কাজ সম্পন্ন হবে মনে করেন তিনি।

উপজেলা চেয়ারম্যান মো. আকতার আলী একই সুরে কথা বললেন, বিশ্ব ব্যাংকের অর্থায়নে ২৩ কোটি টাকায় এই রাস্তাটি নির্মাণ করা হবে। তিনি আরও বলেন, রাস্তাটি বাস্তবায়ন হলে যোগাযোগ সমস্যার সমাধান হবে এবং পাল্টে যাবে হবিগঞ্জের প্রত্যন্ত হাওড় এলাকা আজমিরিগঞ্জের চিত্র।

Previous Post

সবচেয়ে শান্তির দেশ সুইজারল্যান্ড

Next Post

‘চার লাখ টাকা আমার ছেলের প্রাণের মূল্য না’

Next Post

‘চার লাখ টাকা আমার ছেলের প্রাণের মূল্য না’

খোকনের সমর্থনে স‌রে দাঁড়ালেন জাসদ-এর শহিদুল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT