চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খালেদা জিয়াকে কে বিশ্বাস করে: প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:20 পূর্বাহ্ন 26, এপ্রিল 2015
in রাজনীতি
A A

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মানুষেকে হত্যা করে বিএনপি চেয়ারপাসন বেগম খালেদা জিয়া দেশকে কিভাবে নেতৃত্ব দেবেন, তিনি যে দেশকে ভালোভাবে নেতৃত্ব দিতে পারবেন এটা কে বিশ্বাস করে। রোববার বিকেলে সম্প্রতি ইন্দোনেশিয়ায় সরকারি সফর নিয়ে গণভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলেনে এ কথা বলেন তিনি।

জাকার্তায় অনুষ্ঠিত আফ্রো-এশিয় সম্মেলন সফল দাবি করেন প্রধানমন্ত্রী। সম্মেলনে  সিটি করপোরেশন নির্বাচন, খালেদা জিয়ার গাড়িতে হামলা, ভূমিকম্প ও দেশের চলমান রাজনীতি নিয়েও কথা বলেন।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করেন শেখ হাসিনা।

তিনি বলেন, এর আগে ক্ষমতায় এসে সারাদেশে ত্রাসের রাজনীতি কায়েম করেছিল। দুর্নীতি আর বিনিয়োগ শূন্য করেছিল দেশ। মানুষ পাচার করেছেন। বিশ্বের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক ছিল না বললেই চলে। আমরা ক্ষমতায় আসার পর বিশ্ব দরবারে বাংলাদেশকে আবার সম্মানের জায়গায় নিয়ে এসেছি।

খালেদা জিয়াকে উদ্দেশ্য করে শেখ হাসিনা বলেন, গত তিন মাসে অবরোধ হরতাল করে ১৫০ জন মানুষকে পুড়িয়ে মেরেছেন। আহত হয়েছে শতশত। বাস পুড়িয়ে এখন আবার সেই বাস মার্কাই ভোট চাচ্ছেন।

সাবেক প্রধানমন্ত্রী নির্বাচনী আইন ভঙ্গ করেছেন দাবি করে তিনি বলেন, ‘উনি যে মানুষকে পোড়ালেন, তিনি আবার মানুষের কাছে ভোট চাইছেন কীভাবে? কোন মুখে ভোট চান, লজ্জাও তো লাগে। তিনি নির্বাচনী আচরণবিধি অমান্য করে প্রচারণা চালালেও গণমাধ্যমে সেটা আসেনি।’

খালেদা জিয়া ও তার দল বিএনপি বিজেপি সভাপতি অমিত শাহ’র সঙ্গে ফোনালাপ ও মার্কিন কংগ্রেসম্যানদের স্বাক্ষর জাল করে মিথ্যাচার করেছে বলে দাবি করেন প্রধানমন্ত্রী।

রোববার সংবাদ সম্মেলন করে খালেদা জিয়া সিটি নির্বাচনে নীরব প্রতিশোধ নেওয়ার যে আহ্বান জানিয়েছেন সে বিষয়েও কথা বলেন তিনি। ‘কিসের প্রতিশোধ, জনগণ কার উপর প্রতিশোধ নেবে। উনি কি দেশ ধ্বংস করে প্রতিশোধ নেবেন। জনগণ তার উপর প্রতিশোধ নিলে  তিনি কোথায় যাবেন?’

শেখ হাসিনা আরও বলেন, ২০০৮ সালের নির্বাচনে জনগণ তাকে ভোট না দেয়ায় ৫ জানুয়ারির নির্বাচনের আগে তাদের পুড়িয়ে প্রতিশোধ নেন খালেদা জিয়া। তার হাত থেকে মানুষ থেকে শুরু করে গরু-ছাগল, গাছ-পালাও রক্ষা পায়নি।

দেশে সাধারণ মানুষের সামান্যতম নিরাপত্তা নেই-খালেদা জিয়া এমন দাবির প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘উনি মিথ্যার ফুলঝুরি দিয়ে গেছেন।’

পেট্রোল বোমাবাজদের ইন্ধনদাতাদেরও ধরা হবে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, খালেদা জিয়া আন্দোলনের নামে মানুষকে যেভাবে পোড়াল, এরকম জঘন্য কাজ বিশ্বের কোথাও কেউ দেখেছে?’

সংবাদ সম্মেলনে ২৮ এপ্রিল অনুষ্ঠিতব্য চট্টগ্রাম ও ঢাকা দুই সিটি করপোরেশন নিয়ে কথা বলেন । জনগণ ভোট দিয়ে যাকে খুশি নির্বাচন করবে বলে জানান প্রধানমন্ত্রী।

সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তিনি।

Tags: খালেদা জিয়াপ্রধানমন্ত্রীশেখ হাসিনা
Previous Post

নেপালে পৌঁছেছে বাংলাদেশের ত্রাণ

Next Post

আই অ্যাম এ ফিট ম্যান: আনিসুল হক

Next Post

আই অ্যাম এ ফিট ম্যান: আনিসুল হক

চট্টগ্রামে প্রচারণার শেষ দিনে পাল্টাপাল্টি অভিযোগ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT