২০০৮’র অলিম্পিকের সময় আবহাওয়া দূষণমুক্ত থাকায় বেইজিং’এ জন্ম নেয়া শিশুরা সুস্বাস্থের অধিকারী হয়েছে। ৮৩ হাজার গর্ভবতী মায়ের ওপর যুক্তরাষ্ট্রের পরিচালিত একটি গবেষণা ফলাফলে এই চিত্র পাওয়া গেছে।
রোচেস্টার মেডিকেল সেন্টার বিশ্ববিদ্যালয়ের গবেষক ডেভিড রিচ পরিচালিত গবেষণায় দেখেন অলিম্পিক গেমসের সময় জন্ম নেয়া শিশুদের ওজন ছিল প্রায় ২৩ গ্রাম যা অলিম্পিকের আগের ও পরের বছরে জন্ম নেয়া শিশুদের তুলনায় অনেক বেশি।
কারণ হিসেবে গবেষণা ফলাফলে দেখা যায়, অলিম্পিকের ৪৭ দিন বেইজিং এ বেশিরভাগ ফ্যাক্টরি বন্ধ থাকে, রাস্তায় গাড়ি চলাচল কমে যায়। ফলে পরিবেশ দূষণ কম হয়। বেইজিং শহরের আকাশ ছিলো পরিষ্কার নীল মেঘে ঢাকা।
এই গবেষণার প্রধান গবেষক বলেন, শিশু জন্মের আগ মুহূর্তেও ভ্রূণের বৃদ্ধিতে আবহাওয়া গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাশাপাশি কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের, কার্ডিওভাসকুলার ও মাসলের গঠনেও দূষণমুক্ত আবহাওয়ার প্রভাব রয়েছে।
গবেষনায় বলা হয়েছে, মায়ের গর্ভে বেড়ে ওঠার সময় পরিবেশ দূষণ শিশুর ভালোভাবে বেড়ে ওঠার ক্ষেত্রে ক্ষতিকর প্রভাব ফেলে।






