চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিএনপি সরকার উৎখাত করতে চায় : প্রধানমন্ত্রী

নীলাদ্রি শেখর by নীলাদ্রি শেখর
4:19 অপরাহ্ন 03, মে 2015
in রাজনীতি
A A

আন্দোলন ও রাজনৈতিক পরাজয়ের গ্লানি ঢাকার জন্যই বিএনপির সিটি কর্পোরেশন নির্বাচন বর্জন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নির্বাচন বর্জনের নাটক সাজিয়ে আন্তর্জাতিক চাপ দিয়ে বিএনপি সরকারকে উৎখাত করতে চায় অভিযোগ করে প্রধানমন্ত্রী বলেন, “এমন কোন অপরাধ আমরা করি নাই যে আন্তর্জাতিক চাপের কাছে মাথা নত করতে হবে।”

প্রধানমন্ত্রীর সরকারী বাসভবন গণভবনে শেখ হাসিনার সাথে রোববার রাতে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র আ জ ম নাসির উদ্দিন, নবনির্বাচিত কাউন্সিলর ও স্থানীয় আওয়ামী লীগ নেতাদের সাক্ষাতকালে এ কথা বলেন প্রধানমন্ত্রী। মেয়র নাসির স্বপরিবারে সেখানে উপস্থিত ছিলেন।

খালেদা জিয়ারই বরং আন্তর্জাতিক ক্ষেত্রে নৈতিক দূর্বলতা থাকতে পারে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, “খালেদা জিয়ার ছেলের ঘুষ খাওয়া, মানি লন্ডারিং করা, এটা ঔ আমেরিকা ফেডারেল কোর্টেই ধরা পরেছে।”

সিটি নির্বাচনে বিএনপি যে কারচুপির অভিযোগ এনেছে তাও উড়িয়ে দেন প্রধানমন্ত্রী । তিনি বলেন, “তাদের আগে থেকেই সীদ্ধান্ত যে তারা নির্বাচন থেকে একসময় সরে গিয়ে আমাদের উপর বদনাম দিবে যে নির্বাচন ঠিকমতো হচ্ছে না।”

আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীকে জয়ী করায় চট্টগ্রামবাসীকে ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী তার প্রত্যাশা ব্যক্ত করে বলেন, নতুন মেয়র বন্দরনগরীর আশা আকাঙ্খা পুরণে কাজ করতে পারবে।

তিন মাস ধরে আন্দোলনে যারা মানুষ হত্যা করেছে তাদের বিচার করা হবে বলেও হুশিয়ার করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Tags: খালেদা জিয়াপ্রধানমন্ত্রীপ্রধানমন্ত্রী শেখ হাসিনাবিএনপিশেখ হাসিনা
Previous Post

রাহানে ঝড়ে শীর্ষে রাজস্থান

Next Post

ভোলার পরানগঞ্জে কৃষক পরামর্শ সভা

Next Post

ভোলার পরানগঞ্জে কৃষক পরামর্শ সভা

সিরাজগঞ্জে শিলাবৃষ্টিতে বোরো ধানের ব্যাপক ক্ষতি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT