চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাকিস্তানকে জয়শূন্য রাখার মিশন

সাইদুর রহমান শামীম by সাইদুর রহমান শামীম
6:38 পূর্বাহ্ন 05, মে 2015
in স্পোর্টস
A A

খুলনা টেস্টের প্রেরণা এবং খেলোয়াড়দের পারফর্মেন্স সব মিলিয়ে মিরপুরে জেতার প্রত্যয় টাইগারদের। দ্বিতীয় ও শেষ টেস্টে হারিয়ে পুরো সফরে পাকিস্তানকে জয়শূন্য রাখতে চায় বাংলাদেশ। প্রথম টেস্ট ড্র হওয়ায় এই টেস্টকে ফাইনাল হিসেবেও দেখছেন সাকিব-মুশফিকরা।

ওয়ানডে ও টি২০ সিরিজ এবং প্রথম টেস্ট থেকে অর্জিত সাফল্যকে অনুপ্রেরণা করে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্ট খেলতে নামছে বাংলাদেশ। মিরপুরে বুধবার সকাল দশটায় শুরু হবে ম্যাচ।

হোম অব ক্রিকেটের উইকেট খুলনার মতো নিষ্প্রাণ হবে না, এমনটা ধরে নিয়ে বাংলাদেশ ও পাকিস্তান দু’দলেরই আশা জয় দিয়ে সিরিজ শেষ করবে তারা। তবে এই টেস্ট জিতে পাকিস্তানকে পুরো সিরিজে জয়শূন্য রাখা কথা বলেছেন অধিনায়ক মুশফিকুর রহিম।

জেতার জন্যে কতটা মরিয়া সেটা দেখা গেছে দ্বিতীয় টেস্টের জন্য ‘টিম-টাইগার্সে’র’ শেষ দিনের প্রস্তুতিতে। ইনজুরিতে এরমধ্যেই ছিটকে পড়েছেন পেসার রুবেল হোসেন। পুরোপুরি ফিট নন অধিনায়ক মুশফিক ও তার ডেপুটি এবং সিরিজের সেরা পারফরমার তামিম ইকবাল। শুধু ব্যাট করার জন্য মুশফিক একাদশে থাকলে অভিষেক হতে পারে উইকেটকিপার-ব্যাটসম্যান লিটন কুমার দাসের। এতসব যদি কিন্তুর মাঝেও লক্ষ্যে অবিচল টাইগাররা।

অধিনায়ক মুশফিক বলেন, ‘ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলে পুরো সফরে পাকিস্তান এখনও কোনো ম্যাচ জিততে পারেনি। দ্বিতীয় ও শেষ টেস্ট জিতে তাদের জয়শূন্যই রাখতে চাই আমরা।’

ঢাকার উইকেটে প্রাণ থাকবে ধরে নিয়ে বোলিং আক্রমণে অদলবদলের চিন্তা আছে বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের। টেস্টে শক্তিশালি প্রতিপক্ষ পাকিস্তানের কঠিন চ্যালেঞ্জ মোকাবেলায় পুরোপুরি প্রস্তুত ‘ টিম-টাইগার্স’। মুশফিকুর জানান, ঢাকার উইকেট মোটামুটিভাবে ব্যাটসম্যান এবং বোলার সবার পক্ষেই থাকে। তারপরও উইকেট যেহেুতু পুরোপুরি প্রস্তুত হয়নি, তাই কাল (বুধবার) আমরা ভেবেচিন্তে সিদ্ধান্ত নেবো। আর ম্যাচ জিততে পাকিস্তানিদের ২০ উইকেটই নেওয়ার টার্গেট আমাদের।

এই টেস্টকে ‘ফাইনাল’ উল্লেখ করে মুশফিক বলেন, মিরপুরে খেলা সর্বশেষ প্রায় সবকটি টেস্টেই ফলাফল এসেছে। প্রথম টেস্ট ড্র হওয়ায় এইটা অনেকটা ফাইনালের মতো। তাই পাঁচদিন ভালো ক্রিকেট খেলে একটা সুন্দর সমাপ্তির আশা করি।

নিজের ইনজুরির ব্যাপারে টাইগার অধিনায়ক বলেন, ক্রিকেটে ছোট-খাট ইনজুরি আসবেই। আমার বড় ধরনের কোনো সমস্যা নাই, তামিমেরও তাই। আজও (মঙ্গলবার) কিপিং করেছি। একটু আধটু সমস্যা থাকলেও দলের স্বার্থে সেটা নিয়ে আমাদের খেলতে সমস্যা হবে না।

খুলনা টেস্টেই মুশফিকের একমাত্র ডাবল সেঞ্চুরির রেকর্ড ভেঙেছেন তামিম ইকবাল। ঢাকা টেস্টে তামিম সেটা আবার করে দেখাতে পারলে খুশি হবেন বলেও জানান বাংলাদেশের টেস্ট অধিনায়ক।

Tags: টেস্ট সিরিজবাংলাদেশ-পাকিস্তান
Previous Post

বঙ্গোপসাগরে মাছ ধরায় নিষেধাজ্ঞা

Next Post

১৩৭ অভিবাসী নিয়ে ভূমধ্যসাগরে নৌকাডুবি

Next Post

১৩৭ অভিবাসী নিয়ে ভূমধ্যসাগরে নৌকাডুবি

হেফাজতি তাণ্ডবের এক মামলাতেও শেষ হয়নি তদন্ত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT