চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অর্থপাচার বিষয়ে এবি ব্যাংকের চেয়ারম্যান ও এমডি যা বললেন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:04 অপরাহ্ন 28, ডিসেম্বর 2017
in অপরাধ, অর্থনীতি
A A
এবি ব্যাংকের সাবেক চেয়ারম্যান-দুদক

এবি ব্যাংকের সাবেক চেয়ারম্যান এম ওয়াহিদুল হক এবং ব্যবস্থাপনা পরিচালক ফজলার রহমান দাবি করেছেন তারা অর্থপাচারের সাথে জড়িত নন। বৃহস্পতিবার বিকেলে দুর্নীতি দমন কমিশনের (দুদক) জিজ্ঞাসাবাদের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তারা এমন দাবি করেন।

এর আগে বৃহস্পতিবার সকাল সোয়া ৯টায় তিনি দুদক কাযার্লয়ে এলে এম ওয়াহিদুল হককে জিজ্ঞাসাবাদ শুরু করেন কমিশনের পরিচালক সৈয়দ ইকবাল হোসেনের নের্তৃত্বাধীন একটি দল।

টানা ৭ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর বিকেল সাড়ে ৪ টায় দুদক কার্যালয় থেকে বের হয়ে এম ওয়াহিদুল হক বলেন: যা বলার দুদককে বলেছি। বিষয়টি তদন্তাধীন। এর বেশি কিছু বলতে চাই না।

আপনি অর্থপাচারের সঙ্গে জড়িত কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন: না, আমি এর সাথে জড়িত নই।

বিকেল ৫টার কিছু সময় পর জিজ্ঞাসাবাদ শেষে দুদক থেকে বের হন ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক ফজলার রহমান। তিনিও সাংবাদিকদের প্রায় একই কথা বলেন। ফজলার রহমান বলেন: আমরা যা বলার দুদককে বলেছি। অর্থপাচারের সাথে আপনি সম্পৃক্ত কি না জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে আমি কিছু জানি না।

কত টাকা পাচারের অভিযোগে আপনাদের দুদক তলব করেছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন: টাকার পরিমাণ বাংলাদেশ ব্যাংকের কাগজপত্রে উল্লেখ করা আছে, আপনারা সেখান থেকে জেনে নিতে পারেন।

সংযুক্ত আরব আমিরাতে একটি অফশোর প্রতিষ্ঠান তৈরি করে ১৬৫ কোটি টাকা পাচারের অভিযোগে এবি ব্যাংকের এই দুই শীর্ষ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করে দুদক।

তারা বাদে আরো ৭ সাবেক ও বর্তমান কর্মকর্তাকে তলব করা হয়। এরমধ্যে রয়েছেন ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক শামিম আহমেদ চৌধুরী, হেড অব ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট অ্যান্ড ট্রেজারি আবু হেনা মোস্তফা কামাল, হেড অব কর্পোরেট মাহফুজ উল ইসলাম, হেড অব অফশোর ব্যাংকিং ইউনিট (ওবিইউ) মোহাম্মদ লোকমান, ওবিইউ এর কর্মকর্তা মো. আরিফ নেয়াজ, ব্যাংক কোম্পানি সেক্রেটারি মাহদেব সরকার সুমন এবং প্রধান কার্যালয়ের কর্মকর্তা এম এন আজিম।

গত ১০ ডিসেম্বর তদন্তের সঙ্গে সংশ্লিষ্ট তথ্য চেয়ে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের কাছে নোটিশ পাঠায় দুদক। এর আগে, বুধবার ওয়াহিদুল হকসহ এই ৯ জনকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করে চিঠি পাঠায় দুদক।

গত ১০ ডিসেম্বর তদন্ত সংশ্লিষ্ট তথ্য চেয়ে ব্যাংকটির এমডির কাছে চিঠি দেন দুদকের পরিচালক সৈয়দ ইকবাল। এরপর ১৩ ও ১৪ ডিসেম্বর ওয়াহিদুল হক ফজলুর রহমান, শামিম আহমেদ এবং মোস্তফা কামালকে দুদকে হাজির হতে বলা হয়। কিন্তু তারা হাজির না হয়ে দুদকে উপস্থিত হতে সময়ের আবেদন করেন। এর প্রেক্ষিতে আবারো তাদের হাজির হতে চিঠি পাঠানো হয় বুধবার।

ওই চিঠিতে ওয়াহিদুল হক ও ফজলুর রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য বৃহস্পতিবার সকালে ডাকা হয়। আর শামিম আহমেদ ও মোস্তফা কামালকে ৩১ ডিসেম্বর হাজির হতে বলা হয়। বাকিদের আগামী ২ জানুয়ারি জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে।

মালিকানা পরিবর্তনের গুঞ্জনের মধ্যে গত ২১ ডিসেম্বর এবি ব্যাংকের চেয়ারম্যানের দায়িত্ব ছাড়েন ওয়াহিদুল হক।

Tags: এবি ব্যাংকদুদক
Previous Post

কমিটি বাতিলের দাবিতে যুবদল সম্পাদক টুকুর কুশপুত্তলিকা দাহ

Next Post

বাণিজ্য মেলায় শেষ মুহূর্তের প্রস্তুতি

Next Post

বাণিজ্য মেলায় শেষ মুহূর্তের প্রস্তুতি

সাব্বির রহমান

সাব্বির কাণ্ডে বিস্মিত সুজন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT