চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কলকাতায় জেমসের টানে হাজারও মানুষ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:08 অপরাহ্ন 28, ডিসেম্বর 2017
in বিনোদন
A A

এমনিতেই একই ভাষা ভাষির মানুষ হওয়ায় তার প্রতি অদম্য টান, তার উপর বেশকিছু হিন্দি গান গেয়েও তুমুল জনপ্রিয়তা পাওয়ায় বাংলাদেশি দর্শক শ্রোতাদের চেয়ে ভারতীয় দর্শকের কাছে কোনো অংশে কম জনপ্রিয় নন ‘নগর বাউল’ খ্যাত রকস্টার মাহফুজ আনাম জেমস। আর সেটাই যেন বুধবার রাতে প্রমান করলো কলকাতার হাজারো মানুষ।

কলকাতার পানিহাটিতে চলছে পানিহাটি উৎসব ও বইমেলা। আর এখানেই বুধবার(২৭ ডিসেম্বর) আমন্ত্রিত ছিলেন বাংলাদেশের রকস্টার জেমস। আর এদিন তার গান শুনতেই পানিহাটি উৎসবে উপস্থিত হয় হাজারো দর্শক শ্রোতা। বলা হচ্ছে, কলকাতায় পানিহাটি উৎসবে স্মরণকালে এরআগে কারো গান শুনতে এতো মানুষের সমাগম ঘটেনি।

কলকাতার পানিহাটিতে জেমসের সফল শো’নিয়ে তার সঙ্গে থাকা প্রিন্স মোহাম্মদ চ্যানেল আই অনলাইনকে জানান, জেমস ভাইকে কলকাতায়ও এতো এতো মানুষ এভাবে ভালোবাসে তা নিজের চোখে না দেখলে বিশ্বাস হতো না। জেমস ভাইয়ের প্রতিটি গানের সঙ্গে সঙ্গে ঠোঁট মিলাচ্ছিলেন উপস্থিত মানুষেরা। এটা একটা অভাবনীয় দৃশ্য।

পানিহাটি উৎসব ও বইমেলায় আগেই ঘোষণা হয় জেমসের নাম। আর সরাসরি তার গান শুনতে ও তাকে এক নজর দেখতে এদিন মেলাস্থলে উপচে পড়ে মানুষে। বুধবার সন্ধ্যা থেকেই সকলে অপেক্ষা করতে থাকেন বাংলাদেশের এই তারকা রকস্টারের জন্য। তিনি মঞ্চে ওঠেন রাত প্রায় সাড়ে আটটায়। টানা দেড় ঘন্টা তিনি মঞ্চে একের পর এক গান পরিবেশন করেন।

কবিতা, বিজলী, যাত্রা, মিরাবাঈ, সুলতানা বিবিয়ানা, তারায় তারায়, ফুল নেবেনা অশ্রু নেবে, গুরু, মা, দিদিমনি, চাল চালে আপনি ঘর, ভিগি ভিগিসহ মোট ১২টি গান তিনি পরিবেশন করেন। তুমুল কড়তালিতে ফেটে পড়ে পুরো পানিহাটি উৎসবস্থল। এক ফাঁকে জেমসকে সম্মাননা জানাতে মঞ্চে ওঠেন পশ্চিমবঙ্গ বিধানসভার মুখ্য সচেতক শ্রী নির্মল ঘোষ। তিনি জেমসকে উত্তরীয় পরিয়ে দেন এবং তার হাতে একটি ক্রেস্ট তুলে দেন।

Tags: কবিতাজেমসপ্রিন্সরকস্টার
Previous Post

ইউপি নির্বাচন: লক্ষ্মীপুরে ২ মেম্বার প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ

Next Post

রোনালদোর বছরে মেসিও ছিলেন

Next Post

রোনালদোর বছরে মেসিও ছিলেন

নান্নু-বাশারদের সঙ্গে আড্ডায় প্রিন্স

মোস্তাফিজদের যে মন্ত্র দিলেন প্রিন্স

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT