চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইউপি নির্বাচন: লক্ষ্মীপুরে ২ মেম্বার প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:05 অপরাহ্ন 28, ডিসেম্বর 2017
in জনপদ, লক্ষ্মীপুর
A A

মহিউদ্দিন মুরাদ: লক্ষ্মীপুরের রামগতির চর আলেকজান্ডার ইউপি নির্বাচনে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জন আহত হয়। এসময় ১০টি বসত ঘর ভাংচুরের ঘটনাও ঘটে।

বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে পশ্চিম চর আলেকজান্ডার সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে বাহিরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মেম্বার প্রার্থী নুর সোলায়মান (ফুটবল) ও অপর মেম্বার প্রার্থী  ফিরোজ কবির বাবুল হাওলাদরের সমর্থদের মধ্যে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করে।

এর মধ্যে গুরুতর আহত অবস্থায় জাহের মাঝি ও উজ্জল নামের দু’জনকে নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ভোট কেন্দ্রে জাল ভোট দেয়াকে কেন্দ্র করে মেম্বার প্রার্থী নুর সোলায়মান (ফুটবল) ও ফিরোজ কবির বাবুল হাওলাদরের সমর্থকদের কথা কাটাকাটি ও বাকবিতন্ডা বাধে। পরে কেন্দ্রে বাহিরে দুই গ্রুপের সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও কয়েকটি ককটেল বিস্ফোরণে ঘটনা ঘটে। এর জের ধরে ফিরোজ কবির বাবুল হাওলাদরের সমর্থক জাহের মাঝির বাড়ীতে হামলা ও ভাংচুর চালায় সোলায়মানের সমর্থকরা। এসময় তাদের লাঠিসোটা ও ধারালো অস্ত্রের আঘাতে ১৫ নারী পুরুষ আহত হয়।

Tags: ইউপি নির্বাচনলক্ষ্মীপুর
Previous Post

ওসামা বিন লাদেনের তদারকিতেই বেনজির ভুট্টো হত্যা?

Next Post

কলকাতায় জেমসের টানে হাজারও মানুষ

Next Post

কলকাতায় জেমসের টানে হাজারও মানুষ

রোনালদোর বছরে মেসিও ছিলেন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT