চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নেপালের হাসপাতালে আহতদের জন্য জায়গা ও চিকিৎসকের অভাব

মোস্তফা মল্লিক by মোস্তফা মল্লিক
3:59 পূর্বাহ্ন 06, মে 2015
in আন্তর্জাতিক
A A

ভূমিকম্পে আহতদের চিকিৎসা সেবা দিতে বেগ পেতে হচ্ছে নেপালের স্বাস্থ্য বিভাগকে। একদিকে চিকিৎসকের অভাব, অন্যদিকে নেই প্রয়োজনীয় ওষুধ ও সরঞ্জাম। এই অবস্থায় কেউ কাতরাচ্ছেন ভ্রামম্যাণ হাসপাতালের বিছানায় আবার কেউ বা খোলা আকাশের নিচে ছোট্ট তাঁবুতে।

ধ্বংস স্তুপ থেকে উদ্ধার হয়ে যারা চিকিৎসা নিয়েছেন তাদের আবারো আসতে হচ্ছে স্বাস্থ্য কেন্দ্রে। আঘাত পাওয়া পায়ে আবারো আঘাত নিয়ে আসছেন ললিতপুরের বাংলাদেশের স্বাস্থ্য কেন্দ্রে। চিকিৎসা নিতে আসা এমন রোগীদের মধ্যে ৭৫ বছরের এক বৃদ্ধ  প্রায়ই অচেতন হয়ে পড়ছেন। চিকিৎসকরা বলছেন, সাধ্যমতো চিকিৎসা দেওয়ার চেষ্টা করা হচ্ছে।

বাংলাদেশী মেডিকেল টিমের চিকিৎসকরা বলেন, নেপালে আহতদের অবস্থা খুবই ভয়াবহ। তাদের নিজেদের চিকিৎসক নেই সেখানে। বাংলাদেশী চিকিৎসকরাই প্রথম সেবাকর্ম শুরু করেছেন সেখানে।

কাঠমান্ডুর এই হাসাপালে এখন আর আহতদের রাখা জায়গা নেই। যারা ভর্তি হয়েছেন তাদের কতো দিন থাকতে হবে তাও বলতে পারছে না হাসপাতাল কর্তৃপক্ষ।

স্বজনরা বলছেন, খুব একটা ভালো নেই তারা। বিদ্যুৎ, বিশুদ্ধ খাবার পানি নেই। অনেক কষ্ট হচ্ছে তাদের। এর মধ্যে যারা আহত হয়েছে তাদের অবস্থা আরো ভয়াবহ। কারণ চিকিৎসাও পাচ্ছেনা ঠিকমতো।

তাঁবুর নিচে আশ্রয় নেয়া গৃহহীনরা বলেন, খাওয়ার জন্য ভাত নেই তাদের। একদিকে পেটের কষ্ট, অন্যদিকে তাদের স্বজনরা ঠিকমত চিকিৎসা পাচ্ছেনা।

নেপাল সরকার বলছেন ৭৫টি জেলার মধ্যে ৩৩টি জেলাতেই আঘাত হেনেছে ভূমিকম্প। আহত হয়েছে কয়েক লাখ মানুষ। কিন্তু এত মানুষের চিকিৎসা দেওয়ার মতো সাবলম্বী নয় সরকার।

৮০ বছরের ইতিহাসে এমন দুর্যোগ আর কখনো নেমে আসেনি নেপালে। চারদিকেই শুধু ধ্বংসস্তূপ। ভঙ্গুর অর্থনীতির ওপর দাঁড়িয়ে থাকা নেপালে ভূমিকম্পের আঘাত তাদের সব শেষ করে দিয়েছে। উচ্চবিত্ত আর মধ্যবিত্তরাও পথে বসেছেন। নেপালীরা বলছেন, এরই মধ্যে ভয়াবহ পানি সংকটে পড়েছেন তারা। সব চেয়ে কষ্ট হচ্ছে নারী আর শিশুদের।

Tags: আহতচিকিৎসানেপালভূমিকম্প
Previous Post

আইএস এ যোগ দিতে ১৪ ভারতীয় শিক্ষার্থী গ্রেফতার

Next Post

ঢাকাকে গ্রিন শহর করে তুলবো: আনিসুল

Next Post

ঢাকাকে গ্রিন শহর করে তুলবো: আনিসুল

জোড়া শতকে পাকিস্তান ৩২৩/৩

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT