চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রত্যেক পরিবারকে করের আওতায় আনার উদ্যোগ

রিজভী নেওয়াজ by রিজভী নেওয়াজ
7:35 পূর্বাহ্ন 09, মে 2015
in অর্থনীতি
A A

পরীক্ষামূলকভাবে প্রত্যেক পরিবারের ওপর নূন্যতম কর আরোপ করতে যাচ্ছে সরকার। আগামী বাজেটেই অর্থমন্ত্রী এই ঘোষণা দিতে পারেন। ১৬ কোটি মানুষের দেশে মাত্র ১১ লাখ করদাতা থাকার বিষয়টিকে ‘অ্যাবসার্ড’ বা অযৌক্তিক বলেছেন তিনি।

গবেষণা সংস্থা পলিসি রিসার্চ ইন্সটিটিউট (পিআরআই)-এর আলোচনায় প্রধান অতিথি অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, ১৬ কোটি মানুষের দেশে কর দাতা মাত্র ১১ লাখ। কর প্রদানে এই অনীহাকে জাতীয় লজ্জা বলে উল্লেখ করেন তিনি।

আলোচনা সভায় দুটি প্রবন্ধে পিআরআই-এর গবেষক ড. আহসান এইচ মুনসুর এবং ড. সাদিক আহমেদ বাজেটে বাড়তি অর্থের উৎস এবং খরচের খাত নিয়ে বিস্তারিত তুলে ধরেন।

ড. মুনসুরের মতে পে-রোল ট্যাক্স হতে পারে রাজস্ব আয়ের আরেক বড় খাত। সস্তা মানের বিড়ি এবং বেশি দামের সিগারেট দু’জায়গাতেই কর হার পুর্নবিবেচনা করে ৪ হাজার কোটি টাকা বাড়তি কর পাওয়া সম্ভব বলে মনে করেন গবেষকরা।

বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নও ডক্টর ফরাসউদ্দিনও গবেষকদের সাথে একমত পোষণ করে তামাক-খাতকে রাজস্ব আদায়ের ‘খনি’ বলে উল্লেখ করেন।

তিনি বলেন, তামাক-খাত থেকে সরকার বিপুল রাজস্ব আদায় করতে পারে। এ খাতে সরকারের পলিসি পুর্নবিবেচনা করাও আহবান জানান তিনি।

কর দিতে অনীহার জন্য রাজস্ব কর্মকর্তাদের ব্যবহারকে দায়ী করেন মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এমসিসিআই) সভাপতি নাসিম মঞ্জুর।

পিআরআই-এর আলোচনা সভায় তিনি বলেন, করদাতারা নিয়মিত কর দিয়ে গোটা কর কাঠামোকে দাঁড় করিয়ে রেখেছেন। এজন্য করদাতাদের পুরস্কৃত না করে উল্টো নানা বিধি-নিষেধ আরোপ, শাস্তি এবং সরকারি লক্ষ্যমাত্রাপূরণে তাদেরকেই বাধ্য করা হচ্ছে।

আলোচনা সভায় গবেষক-বক্তাদের আলোচনা, সুপারিশ শোনার পর কর আদায় বাড়াতে গবেষকদের প্রস্তাবনা বিবেচনার আশ্বাস দেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

আগামী ৪ জুন সংসদে ২০১৫-১৬ অর্থবছরের বাজেট পেশ করা হবে বলেও জানান তিনি।

অর্থমন্ত্রী বলেন, এবার বাজেটের সম্ভাব্য আকার হবে ৩ লাখ কোটি টাকার কাছাকাছি।

Tags: অর্থমন্ত্রীআবুল মাল আবদুল মুহিতকরট্যাক্সবাজেট
Previous Post

বোলারদের আরও দায়িত্ব নিতে হবে: মুশফিকুর রহিম

Next Post

ছিটমহল এলাকার উন্নয়নে প্রয়োজন জরুরি পদক্ষেপ

Next Post

ছিটমহল এলাকার উন্নয়নে প্রয়োজন জরুরি পদক্ষেপ

টেস্টে পাকিস্তানই এগিয়ে: মিসবাহ-উল-হক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT