চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আরও একধাপ স্মার্ট হতে যাচ্ছে স্মার্টফোন

রেজাউল করিম by রেজাউল করিম
10:30 অপরাহ্ন 10, মে 2015
in তথ্যপ্রযুক্তি
A A

আরও একধাপ স্মার্ট হতে যাচ্ছে স্মার্টফোন।পাওয়ার ব্যাংক বা পোর্টেবল চার্জার নিয়ে ঝক্কি-ঝামেলা কমবে গ্রাহকদের। সম্প্রতি এমনই এক প্রযুক্তি আবিস্কারের দাবি করেছে একদল মার্কিন গবেষক। যার মাধ্যমে রেডিও ফ্রিকোয়েন্সিকে শক্তিতে রূপান্তর করে স্বয়ংক্রিয়ভাবে চার্জ হবে স্মার্টফোন।

স্মার্টফোনের ব্যবহার আধুনিক মানুষের জীবনযাত্রায় ব্যাপক পরিবর্তন এনেছে। শুধু একে অন্যের সঙ্গে যোগাযোগ রক্ষাই নয়; বরং ইন্টারনেট ব্রাউজিং থেকে শুরু করে গান শোনা, ভিডিও দেখা, গেমস খেলা, এমনকি ক্যামেরার বিকল্প হিসেবে একে ব্যবহার করছেন অনেকেই। তবে এসব ক্ষেত্রে অনেক সময়ই ডিভাইসে চার্জ থাকা না থাকা সমস্যার সৃষ্টি করে। যার কারণে পাওয়ার ব্যাংক বা পোর্টেবল চার্জার সঙ্গে নিয়ে ঘুরতে হয়, যা অনেক সময় ঝামেলার। এক্ষেত্রে বিজ্ঞানীদের নতুন আবিস্কার গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে মনে করা হচ্ছে।

যুক্তরাষ্ট্র ভিত্তিক নিকোলা ল্যাবস ও ওহিও স্টেট বিশ্ববিদ্যালয়ের যৌথ প্রচেষ্টায় এক বছরের মধ্যে এই প্রযুক্তি বাজারে আসবে বলে ধারণা করা হচ্ছে।শুধু মোবাইলের ক্ষেত্রেই নয়; পরিধেয় প্রযুক্তি পণ্য, এমবেডেড সেন্সর এবং চিকিৎসা সংশ্লিষ্ট ডিভাইস চার্জ করা সম্ভব হবে। বিশেষ করে যেসব ডিভাইসের খুব বেশি বিদ্যুৎ শক্তি প্রয়োজন হয় না।

নতুন প্রযুক্তিটি দেখতে একটা মোবাইল কাভারের মতো। যা স্মার্টফোনের সিগন্যাল খুঁজতে খরচ হওয়া ৯০ শতাংশ চার্জ পুনরায় মোবাইল ডিভাইসের ব্যাটারিতে পাঠিয়ে দেবে। ফলে ডিভাইস নিজে থেকেই চার্জ হতে থাকবে।

Tags: স্মার্টফোন
Previous Post

আইনি লড়াইয়ে পরাজয়ে নাখোশ গ্যালাওয়ে

Next Post

মেহেরপুর-ফরিদপুরের তালের পাখা বিলুপ্তির পথে

Next Post

মেহেরপুর-ফরিদপুরের তালের পাখা বিলুপ্তির পথে

ফিলিপিন্সে আঘাত হেনেছে টাইফুন নাউল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT