চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভাসানী বিশ্ববিদ্যালয়ের হল ছেড়েছে শিক্ষার্থীরা

সোহেল তালুকদার by সোহেল তালুকদার
1:39 পূর্বাহ্ন 14, মে 2015
in অন্যান্য, শিক্ষা
A A

টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কর্তৃপক্ষের নির্দেশে হল ছেড়ে চলে গেছে। গতকাল বুধবার ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে ১ ছাত্র নিহত হওয়ায় পরে বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাশ ও পরীক্ষা বন্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।  গতকাল রাত সাড়ে ৮টার মধ্যে ছাত্ররা ও আজ বৃহস্পতিবার সকাল ১০টার মধ্যে ছাত্রীরা হল ত্যাগ বিশ্ববিদ্যালয় ছেড়ে যায়।

হঠাৎ করে বিশ্ববিদ্যালয় বন্ধ ও হল ত্যাগের নির্দেশে ভোগান্তিতে পরতে হয়েছে শিক্ষার্থীরা। সকালে হল ত্যাগের সময় ছাত্রীরা বলেন, রাজনীতিমুক্ত বিশ্ববিদ্যালয় জেনেই এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলাম। কিন্তু এমন অস্থির পরিস্থিততে খুব খারাপ লাগছে।

গতকাল বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এক জরুরি বৈঠকে বিশ্ববিদ্যালয় বন্ধ এবং হল খালি করার সিদ্ধান্ত নেয়া হয়। আজ বৃহস্পতিবার আবারও বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডের জরুরী সভা ডাকা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি সর্ম্পকে প্রক্টর ডা. খাদেমুল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নির্দেশেই শিক্ষার্থীরা হল ত্যাগ করেছেন। গতকালের ঘটনায় কোনো মামলা করা হবে কিনা তা আজকের জরুরী সভায় সিদ্ধান্ত নেয়া হবে বলেও জানান তিনি।

গতকালের ঘটনায় এখনও কোন মামলা দায়ের করা হয়নি। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে এখনও কাউকে আটক করা হয়নি।

এই বিষয়ে টাঙ্গাইল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোস্তফা বলেন, এই ঘটনায় আইনশৃংক্ষলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।

আজ বৃহস্পতিবার সকালে ঢাকা মেডিকেলে নিহত মোশাররফের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা শামসুল আলম শিবলী।

বিশ্ববিদ্যালয়টিতে আনুষ্ঠানিক ছাত্র রাজনীতি চালু না থাকলেও মোশারফ নিজেকে ওই বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ ইউনিটের সভাপতি বলে পরিচয় দিতেন। ঘটনার পর থেকে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

Tags: ভাসানী বিশ্ববিদ্যালয়
Previous Post

মালদ্বীপে ফুরফুরে সময় কাটাচ্ছেন মুশফিক দম্পতি

Next Post

ছবিতে রেড কার্পেটে সুন্দরীরা

Next Post

ছবিতে রেড কার্পেটে সুন্দরীরা

ফেসবুকের নতুন নীতির প্রশংসায় হোয়াইট হাউজ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT