দলের প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ১৪ দিনের কর্মসূচি গ্রহণ করেছে বিএনপি।
এরমধ্যে রয়েছে; আলোচনা সভা, জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন, দু:স্থদের মাঝে খাবার বিতরণ, দলীয় কালো ব্যাজ ধারণ।
বৃহম্পতিবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভার পর এ কর্মসূচি জানান দলের যুগ্ম-মহাসচিব মোহাম্মদ শাহজাহান।
তিনি জানান, দলের প্রতিষ্ঠাতার মৃত্যুবার্ষিকী উপলক্ষে ২৮ মে থেকে ১০ জুন পর্যন্ত সারাদেশে বিভিন্ন কর্মসূচি পালন করবে বিএনপি।
২৮ মে রাজধানীতে আলোচনা সভার মধ্যে দিয়ে ১৪ দিনের কর্মসূচির শুরু হবে। এতে প্রধান অতিথি থাকবেন বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া।
এক প্রশ্নের জবাবে দলের সালাহ উদ্দিন আহমেদকে খুঁজে পাওয়া নিয়ে সরকারের নানা মন্তব্য শিষ্ঠাচার বহির্ভূত বলে মন্তব্য করে বিএনপি নেতারা।






