চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আইপিএলে ফিরেই দুরন্ত বোলিং সাকিবের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:50 পূর্বাহ্ন 14, মে 2015
in স্পোর্টস
A A

দীর্ঘ বিরতির পর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খেলতে নেমে  বল হাতে সাফল্য পেয়েছেন সাকিব আল হাসান। মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে  চার ওভার বল করে দুই উইকেট নিয়েছেন টাইগার অলরাউন্ডার।

মুম্বাই ওয়াংখেড়ে স্টেডিয়ামে টসে জিতে মুম্বাই ইন্ডিয়ান্সকে ব্যাট করতে পাঠান কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক গৌতম গম্ভীর। দলের পক্ষে প্রথম উইকেট নেন সাকিব আল হাসান। তার বলে ডিপ মিড উইকেটে মনীশ পান্ডের হাতে ধরা পড়েন মুম্বাই ওপেনার পার্থিব প্যাটেল। এরপর আম্বাতি রাইডুকেও ফিরিয়ে দেন সাকিব। ওয়াইড লং অফে তার ক্যাচ  নেন আন্দ্রে রাসেল।

ম্যাচে আরও একটি উইকেট পেতে পারতেন তিনি। তবে উইকেটরক্ষক রবিন উথাপ্পা স্ট্যাম্পিং মিস করলে দুই উইকেট নিয়েই সন্তুষ্ট থাকতে হয় টাইগার অলরাউন্ডারকে।

চার ওভার বল করে ২২ রানে ২ উইকেট নিয়ে কলকাতার সফল বোলার সাকিব। চার ওভারে মাত্র তিনটি বাউন্ডারির মার খেয়েছেন তিনি। ওভার প্রতি রান দেয়ার গড় ৫ দশমিক ৫০।

আইপিএলে কলকাতার প্রথম দুই ম্যাচ খেলার পর সফরকারী পাকিস্তানের বিপক্ষে খেলার জন্য দেশে ফিরে এসেছিলেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। আইপিএল’র প্রতিটি ম্যাচের ধারাবিবরণী প্রচার করছে রেডিও ভূমি ৯২ দশমিক ৮ এফএম।

Tags: আইপিএলসাকিব আল হাসান
Previous Post

কক্সবাজারে উদ্ধারকৃত ৭০ জনকে পরিবারের কাছে ফেরত

Next Post

ভাসানী বিশ্ববিদ্যালয়ে ৯ ছাত্রকে সাময়িক বহিষ্কার

Next Post

ভাসানী বিশ্ববিদ্যালয়ে ৯ ছাত্রকে সাময়িক বহিষ্কার

রাজধানীতে মদ ও ভায়াগ্রাসহ নর্থ কোরিয়ার নাগরিক আটক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT