চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

থাইল্যান্ডের জেল থেকে ফিরে আসা এক নুর নবীর আখ্যান

সরওয়ার আজম মানিক by সরওয়ার আজম মানিক
9:00 অপরাহ্ন 14, মে 2015
in অন্যান্য, শিক্ষা
A A

ফেনী সদরের লেমু ইউনিয়নের উত্তর চাঁদপুর গ্রামের মরহুম নুরুল ইসলমের পুত্র নুর নবী জীবিকার সন্ধানে ১৯৯৫ সালে কক্সবাজার আসেন। প্রথমে বিভিন্ন রকমের কাজ করলেও পরে বিচ ফটোগ্রাফিকে পেশা হিসেবে নেন তিনি। দুই মেয়ে ও এক ছেলেকে নিয়ে সুখেই সংসার কাটাচ্ছিলেন। কিন্তু ২০১৩ সালের দিকে তার জীবনে নেমে আসে চরম দুর্যোগ। টেকনাফ থেকে বন্ধুদের ট্রলারে তুলে দিতে গিয়ে মুখোমুখি হন নিদারুণ যন্ত্রণাকর এক দুর্বিষহ পরিস্থিতির।

জীবনের ওইসব রোমহর্ষক স্মৃতির কথা বলতে গিয়ে বারবার কান্নায় ভেঙ্গে পড়ছিলেন নুর নবী। সাগর ভ্রমণের সেই ভয়ংকর অভিজ্ঞতার কথা জানাতে গিয়ে নবী বলেন, সাগরে ২৫ দিন অনাহারে ভাসার কথা।

আরো ভয়াবহ তথ্য দিয়ে তিনি জানান, দালালদের সঙ্গে বাড়াবাড়ি করায় তার চোখের সামনে ছয় যুবককে গুলি করে হত্যা করা হয়। শুধু বেঁচে থাকার তাগিদে অর্থ উপার্জনের জন্য দালালদের প্রতারণার শিকার হয়েও অনেককেই সাগর পথে অবৈধভাবে মালয়েশিয়াগামি নৌযানে উঠতে হচ্ছে।

ভাগ্যবদলের জন্য বা প্রতারণার শিকার হয়ে যারা সাগর পথে মালয়েশিয়াতে যাচ্ছেন, অনাহারে অর্ধাহারে মানবেতর জীবন কাটাতে হচ্ছে তাদের। সাগর ভ্রমণের পথে অনেকেই মৃত্যুর ভয়াল দর্শন পাচ্ছেন প্রতিক্ষণেই। দালালদের নির্মম আচরণে দীর্ঘ এক বছর জেল খেটে নুর নবী রেড ক্রিসেন্টের সহায়তায় গত বছরের ১০ নভেম্বর দেশে ফিরে আসেন।

এখন আবার সৈকতে আলোকচিত্রীর কাজ করেন তিনি। কেউ যেনো আর সাগর পথে মালয়েশিয়া না যায়, এটাই সকলের প্রতি তার আকুল আবেদন।

Tags: অবৈধ অভিবাসীমানবপাচার
Previous Post

ধানের দাম কম: `রক্ত পানি করা ঘামের কোনো মূল্যই নেই’

Next Post

প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি মাধবপুর লেক

Next Post

প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি মাধবপুর লেক

কুড়িগ্রামে নাগেশ্বরীতে উন্নতজাতের জিরাশাইল মিনিকেট

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT