চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মালয়েশিয়া-থাইল্যান্ডের অনঢ় অবস্থানে বিপদাপন্ন অভিবাসীরা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:17 পূর্বাহ্ন 15, মে 2015
in আন্তর্জাতিক
A A

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক বলেছেন, যেসব অভিবাসী দক্ষিণ-পূর্ব এশিয়ান উপকূলে ভেসে বেড়ানো সেসব ‘অভিবাসীদের দুরাবস্থার ব্যাপারে সচেতন’ তিনি। সমাধানের জন্য তাদের এলাকাজুড়ে ভাগাভাগি করে নেওয়ারও ইচ্ছে ছিলো তার। কিন্তু কথাটা এরপরে আর ব্যাখ্যা করেননি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। আর থাইল্যান্ড ভেসে আসা অভিবাসীদের ফিরিয়ে দেওয়াটাকে তাদের দীর্ঘকালীন স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর হিসেবেই অভিহিত করছেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী।

নাজিব রাজাক বলেন, ‘আমাদের এলাকায় অভিবাসীর দুরাবস্থার ব্যাপারে আমি সচেতন, তাদের কেউ কেউ আমাদের সমুদ্রতটে এসে পৌঁছেছে আর কিছু এখনো চেষ্টা চালিয়ে যাচ্ছে। এরই মধ্যে আমরা এর সাথে সংশ্লিষ্ট সকল দলের সাথে যোগাযোগ করেছি। তাদের সাথে আলোচনা করেই আমরা সমস্যার সমাধানে পৌঁছাতে পারবো।’

বিষয়টিকে একই সঙ্গে আন্তর্জাতিক এবং আঞ্চলিকভাবে গুরুত্বপূর্ণ বলে অভিহিত করেন তিনি।

থাইল্যান্ড এখনো তাদের সিদ্ধান্তেই অটল আছে। সমু্দ্র পথে আগত অভিবাসীদের তারা আবার সমুদ্রেই ফেরত পাঠিয়ে দিচ্ছে। নিজেদের এমন সিদ্ধান্তকে তারা তাদের দীর্ঘকালীন স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর হিসেবেই অভিহিত করেছেন।

এর আগে প্রায় ৩০০ রোহিঙ্গা অভিবাসীসহ একটি নৌকা থাইল্যান্ডের আদ্রিফে পৌছালে তারা পানি, খাবার দিয়ে এবং নৌকার ইঞ্জিন ঠিকঠাক করে নৌকাটিকে আবারো ফেরত পাঠিয়ে দেয়।

থাইল্যান্ডের প্রধানমন্ত্রী প্রায়ুখ চান-ও-চা বলেন, যদি অভিবাসীরা আমাদের পানি দিয়ে পার হয় তাহলে কোনো সমস্যা নেই। আমরা সবধরনের মানবিক সহায়তা তাদের করবো। কিন্তু কিভাবে আমরা তাদের উপকূলে বসবাস করতে দেবো? এত মানুষের দায়িত্ব আমরা কিভাবে নেব। তাদেরকে থাকতে দিলে পরে আরো অভিবাসী এদেশে আসবে। এতজনের দায়িত্ব আমরা কি করে নেব? কোনো দেশই কি এই দায়িত্বটা নেবে? সেটা আশা করাও নিশ্চয়ই ঠিক হবে না।’

ক্ষুধার্ত অভিবাসী ভরা নৌকাকে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও থাইল্যান্ড সমুদ্র উপকূল থেকে ফিরিয়ে দেওয়ার কারণে জাতিসংঘের তোপের মুখে পড়েছে। তবে মালয়েশিয়া এখনো তাদের নীতি পরিবর্তনের কোনো কথা না বললেও প্রধানমন্ত্রী ‘প্রয়োজনীয় পদক্ষেপ’ নেওয়ার কথা বলেছেন।

গত সপ্তাহে প্রায় শখানেক মানুষ দক্ষিণপূর্ব এশিয়ায় প্রবেশের চেষ্টা করে। মানবাধিকার কর্মীরা বলছে এখনো প্রায় ৮,০০০ মানুষ সমুদ্রে নৌকায় করে ভাসছে এবং অনাহারে মৃত্যুর ঝুঁকি নিয়ে সময় কাটাচ্ছে।

Tags: অভিবাসীমানব পাচারমানবপাচার
Previous Post

‘বয়স আমার কাছে সংখ্যা মাত্র’

Next Post

চীন সফরে সেলফিতে মাতলেন মোদি

Next Post

চীন সফরে সেলফিতে মাতলেন মোদি

সহসাই সমাধান হচ্ছে না অভিবাসী সমস্যার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT