চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্ব সেরা ছয় বাইসাইকেল

শর্মিলা সিনড্রেলা by শর্মিলা সিনড্রেলা
12:17 পূর্বাহ্ন 16, মে 2015
in তথ্যপ্রযুক্তি
A A

পরিবেশ যে হারে দূষিত হচ্ছে তাতে রঙ হারাচ্ছে তাজমহলও। এখন দায়িত্বটা নিশ্চয়ই আমাদের উপরে বর্তায় যেন প্রকৃতির জন্য খানিকটা ভাবনা আমরাও করি।

যানবাহন থেকে নির্গত ধোঁয়া পরিবেশ দূষণের একটি কারণ। কেমন হয়, যদি কোনো ধোঁয়া নির্গত হয়না তেমন কোনো যান চলাচলের জন্য ব্যবহার করলে? বাইসাইকেল কিন্তু সেক্ষেত্রে খুবই ভালো সমাধান।

হেলিক্স ফোল্ডিং বাইক: বেশি একটা জায়গা নেই আশেপাশে? তাহলে কিনে ফেলুন ফোল্ডিং বাইক। বাড়তি জায়গা নষ্ট হবে না মোটেও। কানাডায় তৈরি এই বাইকটি শুধু কাজেই আসবে না বরং তার সৌন্দর্য বিমোহিত করবে চারপাশের মানুষকে। তবে ছোট্ট কিছু নিয়মেই ফোল্ড খুলে চালাতে পারবেন বাইকটি। ফোল্ড করে একটি চাকার আকারে নিয়ে এনে রেখে দিতে পারবেন ছোট্ট পার্কিং স্পটে। দাম দিতে হবে ১৩০০ থেকে ১৭০০ মার্কিন ডলার।

ক্যানন স্পিডম্যাক্স ডব্লিউএইচআরের রেসিং বাইক: রেসিং কারের প্রতি যাদের আলাদা আকর্ষণ রয়েছে তারা নি:সন্দেহে বেছে নিতে পারেন এই বাইসাইকেলটি। জার্মানিতে তৈরি এই বাইসাইকেলটির গতি ঘণ্টায় ৫৩ কিমি।

ম্যাট্টেও জুগননি’স উবির উডেন বাইক: পরিবেশ নিয়ে চিন্তার রেখাটা যাদের কপালে একটু গভীর, তারা নিঃসন্দেহে বেছে নিতে পারেন এই উডেন বাইক। প্লাইউডের এই বাইকগুলো তৈরি হয় ইটালিতে। ৯০ মার্কিন ডলার থেকে ৭০ হাজার মার্কিন ডলার, এই রেঞ্জের মধ্যে পাবেন অসাধারণ সব উডেন বাইসাইকেল। পরিবেশবান্ধব এই বাইসাইকেলটি দেখতেও অনেক সুন্দর।

ব্যাম্বো বির ব্যাম্বো বাইক: সিঙ্গাপুরের ব্যাম্বো বি প্রতিষ্ঠানটি চেয়েছিলো এমন একটা বাইসাইকেল তৈরি করতে যেটার সবগুলো পার্টস আলাদা আলাদা করে খুলে ফেলা যাবে। তাদের সেই চাওয়ারই ফল ব্যাম্বো বাইক। দাম দিতে হবে ১,৪৯৯ থেকে ৩,৩৯৯ মার্কিন ডলার।

হাফবাইসাইকেল ২এর অদিতি: ৫৯৯ মার্কিন ডলার মাত্র। এই কয়টি টাকায় আপনি পেয়ে যাবেন অসাধারণ স্টাইলিশ একটি বাই-সাইকেল। মার্কিন যুক্তরাষ্ট্রে তৈরি এই বাইটি আপনি কোনো পাবলিক ট্রান্সপোর্টেও দিব্যি তুলে নিতে পারবেন। আর বসে চালানোর জন্য একটা সিটও পেয়ে যাবেন সাইকেলটিতে।

বক্সার রকেটের শিশু বহনযোগ্য বাইক : আপনি নিজে না হয় একটি দুই চাকার বাহনে করে চলে গেলেন অনেকটা পথ। কিন্তু বাচ্চাটি? তার জন্য কিন্তু আরামদায়ক ট্রান্সপোর্টের ব্যবস্থা করতেই হবে। সেক্ষেত্রে কাজে আসবে বক্সার রকেটের কিড ফ্রেন্ডলি বাইক। যুক্তরাজ্যে তৈরি এই বাইকটি পেতে আপনাকে খরচ করতে হবে ৪৮০০ মার্কিন ডলার।

Tags: পরিবেশবাইসাইকেল
Previous Post

লাদেনের সহযোগীর যাবজ্জীবন কারাদণ্ড

Next Post

ঢাকা মাতিয়ে গেলেন মিকা সিং

Next Post

ঢাকা মাতিয়ে গেলেন মিকা সিং

সোশ্যাল মিডিয়ায় শাহরুখের রাজত্ব

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT