চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টাঙ্গাইলে ধান উৎপাদনে বিকল্প পদ্ধতি ব্যবহার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:35 অপরাহ্ন 17, মে 2015
in কৃষি
A A

ধান আবাদে খরচ কমাতে বিকল্প পদ্ধতিতে ধানের আবাদ করছেন টাঙ্গাইলের কৃষকরা। এতে লাভবানও হয়েছেন তারা। নতুন পদ্ধতিতে ধান উৎপাদন করায় খরচ এক তৃতীয়াংশ কমেছে বলে জানান কৃষকরা।

এক সময় সরিষা চাষ করে ওই একই জমিতে বোরো আবাদ করার জন্য নতুন করে জমি তৈরি করতে হতো কৃষকদের। প্রয়োজন হতো বাড়তি সারের। এখন বিকল্প পদ্ধতিতে ধান আবাদ করছেন কৃষকরা।

ধানের আগে সরিষা চাষ করতে যে সার ব্যবহৃত হচ্ছে সেই সার দিয়েই ধান আবাদ করা যাচ্ছে। কৃষক জানান, সরিষায় ব্যবহৃত সারের কার্যকারিতা সম্পূর্ন নষ্ট হয় না। সরিষায় ব্যবহৃত প্রায় অর্ধেক সার কাজে লাগানো হচ্ছে ধানে। আর বাকি অর্ধেক জমিতে নতুন সার ব্যবহার করা হচ্ছে।

একজন কৃষক বলেন, এখন আমরা বোরো ধান কাটার পর সরিষা লাগাই।এরপর আগাছা নিধন করে ধান লাগাই।তাতে আমাদের খরচ অনেক কম হয় এবং ধানের প্রচুর ফলন হয়। তবে ধানের বাজারমূল্য উৎপাদন খরচের চেয়ে কম হওয়ায় ধান আবাদে মার খাচ্ছেন কৃষক। তারা জানান, উৎপাদন খরচ কমানো না হলে তাদের পক্ষে ধান চাষ করা সম্ভব নয়।

অন্য একজন কৃষক বলেন, সরকার যদি ধানের দামটা একটু বেশি দিতো; তাহলে আমরা অনেক লাভবান হতাম। ধানের দাম অনেক কম কিন্তু শ্রমিকের মূল্য অনেক বেশি।

নতুন পদ্ধতিতে ধান আবাদে কৃষককে সব ধরনের পরামর্শ ও সহায়তা দিচ্ছে আন্তর্জাতিক ধান গবেষণা ইন্সটিটিউটের সিসাবিডি প্রকল্প।

কৃষি গবেষণা ও উন্নয়ন কর্মকর্তা মোখলেসুর রহমান বলেন, সরিষা চাষ করার ফলে তিনটা ফসল যে পাচ্ছে, এর ফলে কৃষকের চাষ খরচ বেঁচে যাচ্ছে এবং সারের পরিমাণটাও কম লাগছে।

আগামীতে ধান চাষের নতুন পদ্ধতি সর্বত্র ছড়িয়ে দেয়ার উদ্যোগ নেবে সিসাবিডি প্রকল্প।

Tags: কৃষকটাঙ্গাইলধান
Previous Post

ভাঙ্গনের কবলে সিরাজগঞ্জ বালিঘুগরী বন্যা নিয়ন্ত্রণ বাঁধ

Next Post

ফেসবুকের বিরুদ্ধে প্রাইভেসি লঙ্ঘনের অভিযোগ

Next Post

ফেসবুকের বিরুদ্ধে প্রাইভেসি লঙ্ঘনের অভিযোগ

লাল গালিচায় 'সবুজ দেবী' ঐশ্বরিয়া

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT