চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আমি দাগি আসামী নই: সালাহ উদ্দিন

চকোর মালিথা by চকোর মালিথা
2:16 পূর্বাহ্ন 18, মে 2015
in রাজনীতি
A A

রেড নোটিশের সমালোচনা করে বিএনপি’র যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ বলেছেন, তিনি দাগি আসামী নন, তিনি দেশে ফিরে আসতে চান।

সেখানে চিকিৎসাধীন সালাহ উদ্দিন বাংলাদেশী সাংবাদিকদের আরো বলেন, কীভাবে ভারতে গিয়েছেন তা তিনি জানেন না।

তার সঙ্গে দেখা করতে স্ত্রী হাসিনা আহমেদ শিলং এর পথে রয়েছেন। তবে পৌঁছাতে বিলম্ব হচ্ছে তার। কলকাতা থেকে ইন্ডিগো এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তার সরাসরি শিলং যাওয়ার কথা থাকলেও সেটা তিনি পারছেন না। হাসিনা আহমেদকে আসামের গৌহাটি হয়ে সড়ক পথে শিলং যেতে হবে।

সফরসঙ্গী সূত্রে জানা গেছে, কলকাতা থেকে বিমান যোগে প্রথমে গৌহাটি যাচ্ছেন হাসিনা আহমেদ। এরপর সেখান থেকে সড়ক পথে স্থানীয় সময় বিকেল সাড়ে ৪টা নাগাদ শিলং পৌঁছাবেন তিনি। সালাহ উদ্দিন যে হাসপাতালে ভর্তি আছেন তিনি সেখানে সরাসরি যাবেন।

শিলংয়ে থাকা সালাহ উদ্দিন আহমেদের আত্মীয়-স্বজনরা তার জন্য ব্যারিস্টার ড. মাহন্তকে আইনজীবী নিয়োগ করেছেন। হাসপাতাল থেকে বেরিয়ে হাসিনা আহমেদ এবং তার পরিবারের সদস্যরা আইনজীবীদের সঙ্গে বৈঠক করবেন। শিলং পুলিশও মামলা পরিচালনার জন্য তাদের আইনজীবী নিয়োগ করেছে।

আইনজীবী নিয়োগ করলেও শিলং পুলিশ জানিয়েছে, হাসপাতালের পক্ষ থেকে সালাহ উদ্দিন আহমদকে যতোক্ষণ না সুস্থ ঘোষণা করা হবে, ততোক্ষণ মামলা বা আইনি প্রক্রিয়া শুরু হবে না।

এর আগে ভিসা পাওয়ার পর রোববার রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে কলকাতা যান সালাহউদ্দিন আহমদের স্ত্রী। সেখান থেকে সরাসরি শিলং যাওয়ার কথা ছিল তার।

Tags: সালাহ উদ্দিন আহমেদ
Previous Post

ব্লগার অনন্ত হত্যার বিচার দাবিতে সিলেটে বিক্ষোভ

Next Post

খাগড়াছড়িতে সাংবাদিকসহ তিন ভাইয়ের মৃত্যু

Next Post

খাগড়াছড়িতে সাংবাদিকসহ তিন ভাইয়ের মৃত্যু

যে কারণে কলকাতার বিদায়

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT