চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সুদের হার কমাতে হবে পরিচালনা পর্ষদকেই: গভর্নর

রাজীব দাস by রাজীব দাস
5:56 পূর্বাহ্ন 19, মে 2015
in অর্থনীতি
A A

সুদের হার কমাতে বাণিজ্যিক ব্যাংকের পরিচালনা পর্ষদকে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়েছেন গভর্নর ড. আতিউর রহমান। খেলাপি ঋণ কমানো গেলে সুদের হার কমবে উল্লেখ করে তিনি বলেন, এক্ষেত্রে যা যা করার দরকার বাংলাদেশ ব্যাংক তা করবে।

উচ্চশিক্ষার প্রসার এবং সৃজনশীল গবেষণার কাজে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক- শিক্ষার্থীদের সহযোগিতায় ৩০ লাখ টাকার ট্রাস্ট ফান্ড গঠন করেছে আইএফআইসি ব্যাংক। এ ফান্ডের উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ৭ শিক্ষক এবং ৪০ শিক্ষার্থীর হাতে গবেষণা অনুদান এবং বৃত্তির চেক তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি গভর্নর বলেন, বাংলাদেশের অর্থনীতি স্থিতিশীল ও আধুনিক হয়ে উঠছে। তবে মূল্যস্ফীতি কমলেও সুদের হার কমছে না এমন অভিযোগে গর্ভনর বলেন, সুদের হার কমানো বাংলাদেশ ব্যাংকের কাজ নয়।

তিনি বলেন, অনেক ব্যাংকের চেয়ারম্যানও বলেন, ব্যাংকের সুদের হার কেন কমানো হয় না। সুদের হার বাংলাদেশ ব্যাংক ঠিক করে না, মার্কেট ঠিক করে। আর ব্যাংকগুলোকে ঠিক করে পর্ষদ। সেই পর্ষদের চেয়ারম্যান যদি এমন কথা বলেন, তাহলে কিভাবে হবে? কেনো সেই ব্যাংকের পর্ষদের চেয়ারম্যান তার ব্যাংকের সুদের হার ২ শতাংশ কমিয়ে বলেন না যে, আমি কমিয়েছি।

রেমিট্যান্স, রপ্তানি আয় এবং আমদানি ব্যয় বাড়ার সঙ্গে সঙ্গে দেশে বিনিয়োগ বাড়বে বলেও মনে করেন গভর্নর।

তিনি আরো বলেন, খেলাপী ঋণের বিপরীতে তাদের প্রোভিশন করতে হয় এবং সেটা তাদের ব্যাংকের লাভ থেকে চলে যায়। সেজন্য সেটা কমিয়ে আনতে হবে। দেখেশুনে ঋণ দিতে হবে। যেখানে ঋণ ফেরত আসবে।

শিক্ষা খাত এবং সামাজিক দায়বদ্ধতামূলক কর্মকাণ্ডে আর্থিক প্রতিষ্ঠানগুলোকে আরো বেশি উৎসাহ নিয়ে যুক্ত হওয়ার আহবানও জানান ড. আতিউর রহমান।

Tags: বাংলাদেশ ব্যাংকব্যাংকসুদের হার
Previous Post

মিডিয়া কাপ: ওয়াক-ওভারে শুরু চ্যানেল আইয়ের

Next Post

বাঁধাকপি কিংবা খড়ের গাদার পোশাকে সোনম

Next Post

বাঁধাকপি কিংবা খড়ের গাদার পোশাকে সোনম

ট্রলারে যখন 'মারো নয় মরো' পরিস্থিতি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT