চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতের ৪ তারকার শেষ সুযোগ ‘বাংলাদেশ’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:24 পূর্বাহ্ন 19, মে 2015
in স্পোর্টস
A A

বাংলাদেশ সফরের দলে ডাক পেতে পারেন অনেক দিন ভারত দলে না থাকা চার তারকা বীরেন্দ্র শেওয়াগ, জহির খান, হরভজন সিং ও যুবরাজ সিং। ভারতীয় বোর্ডে দায়িত্বে থাকা অনেকেই মনে করছেন, শেওয়াগ-যুবরাজদের মতো তারকাদের গোল্ডেন হ্যান্ডসেক (বিদায়) জানাতে বাংলাদেশ সফর তাদের জন্য এক বড় সুযোগ।

৭ জুন বাংলাদেশ সফরে আসছে ভারতীয় ক্রিকেট দল। এই সফরে ভারত টিম টাইগার্সের বিপক্ষে একটি টেস্ট ও তিনটি ওয়ানডে খেলবে। বাংলাদেশ সফরের জন্য ২০মে দল ঘোষণা করবে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআিই। এই সফরে ভারতীয় দলে থাকতে পারে চমক।

বিভিন্ন সূত্র বলছে, বাংলাদেশ সফরে থেকে বিশ্রাম চেয়েছেন ভারতের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ও বিরাট কোহলিসহ বেশ কয়েকজন সিনিয়র ক্রিকেটার। বিসিসিআই যদি তাদের আবেদন মঞ্জুর করে তাহলে এই সফরে ভারতীয় দলে যেমন নতুন অধিনায়ক দেখা যাবে তেমনি বোর্ডের সামনে সুযোগ আসবে বেশ কয়েকজন অতীত তারকাকে বিদায় জানানোর।

ভারত ৭ জুন বাংলাদেশে পা রাখলেও খেলা শুরু হবে আরও দু’দিন পর। ১০ জুন ফতুল্লায় অনুষ্ঠিত হবে সফরের একমাত্র টেস্ট। তবে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের সব গুলো খেলা ১৮,২১ ও ২৪ জুন অনুষ্ঠিত হবে ‘হোম অব ক্রিকেট’ খ্যাত মিরপুর শেরে-ই-বাংলায়।

Tags: বাংলাদেশ-ভারত ক্রিকেটভারত সিরিজ
Previous Post

‘আসাম’ ভাষা শহীদ দিবসে শহীদ মিনারে শ্রদ্ধা

Next Post

শেয়ারের দাম আজও বেড়েছে

Next Post

শেয়ারের দাম আজও বেড়েছে

প্রধানমন্ত্রীর সঙ্গে কমনওয়েলথ পার্লামেন্টারি প্রতিনিধিদের সাক্ষাত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT