চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যশোরের শার্শায় বাণিজ্যিক ভিত্তিতে বেদানার চাষ

সাজেদুর রহমান by সাজেদুর রহমান
4:07 অপরাহ্ন 19, মে 2015
in কৃষি
A A

যশোরের শার্শা উপজেলায় বাণিজ্যিক ভিত্তিতে বেদানার চাষ শুরু হয়েছে। দুটি প্লটে দেড় বিঘা জমিতে দুজন কৃষক বেদানার চাষ করেছেন। উচ্চমূল্যের এ ফলটির ন্যায্য দাম পেলে আগামীতে বেদানার চাষ আরো বাড়বে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

শার্শা উপজেলায় কুলপালা ও গাতিপাড়া গ্রামের দেড় বিঘা জমিতে বাণিজ্যিক ভিত্তিতে বেদানার চাষ হয়েছে। বেলে-দো-আঁশ মাটি বেদানা চাষের জন্য অত্যন্ত উপযোগী। বেদানা চাষের জন্য শার্শার আবহাওয়াও অনুকূল হওয়ায় গাছগুলিতে ফুল ও ফল এসেছে দ্রুত।

স্থানীয় কৃষকদের সঙ্গে কথা বললে জানা যায়, বেদানা চাষের জন্য বিঘা প্রতি খরচ ২ লাখ টাকা। তবে এবার যে পরিমান ফল এসেছে তাতে করে বছর শেষে ৮ লাখ টাকার ফল বিক্রি হবে বলে আশা তাদের।

চাষের শুরুতে অনেকেই ঠাট্টা করলেও এখন গাছে ফল আসার পর আনন্দে ভাসছেন তারা।

অভ্যন্তরীণ বাজারে প্রতি কেজি বেদানার মূল্য দুশ’ থেকে আড়াইশ’ টাকা। এ বছর উৎপাদিত বেদানা ৪০ থেকে ৪৫ হাজার টাকায় বিক্রির সম্ভাবনা রয়েছে। আগামী বছর চার-পাঁচ লাখ টাকায় বেদানা বিক্রির আশা করছেন কৃষক।

স্থানীয় কৃষক জানান,কৃষি অফিস থেকে প্রশিক্ষণের ফলে এই ফলের চাষে আমরা উদ্বুদ্ধ হয়েছি। আগামী বছর আমরা আরও বেশি করে জমি বেদানা চাষের আওতায় নিয়ে আসার পরিকল্পনা রয়েছে।

বেদানায় প্রচুর পুষ্টিগুণ রয়েছে। আগামী বছর বেদানা চাষের সাথে সাথে কৃষকের সংখ্যাও বাড়বে বলে জানিয়েছে কৃষি বিভাগ।

যশোর,শার্শা-উপজেলা কৃষি অফিসার হীরক কুমার সরকার জানান, এবারের বেদানা চাষে সাফল্যে উদ্বুদ্ধ হয়ে আগামী বছর কৃষকরা আরও বেশি জমিতে বেদানা চাষের পাশাপাশি নতুন কৃষকরা এই ফল চাষের দিকে ঝুকবে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে সেজন্য সব ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে।

Tags: কৃষি
Previous Post

চেন্নাইকে অপেক্ষায় রেখে আইপিএল ফাইনালে মুম্বাই

Next Post

বিমানবন্দরে বৈদেশিক মুদ্রা জব্দ

Next Post

বিমানবন্দরে বৈদেশিক মুদ্রা জব্দ

বিমানবন্দরে বৈদেশিক মুদ্রা জব্দ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT