চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মরণাপন্ন অভিবাসীদের চিকিৎসা দিলেও জরিমানা করবে থাইল্যান্ড

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:02 পূর্বাহ্ন 26, মে 2015
in আন্তর্জাতিক
A A

আন্দামান সাগরে ভাসা অভিবাসীদের মানবিক সাহায্যের জন্য মার্কিন উদ্ধারকারী দলকে সহায়তা দিতে উড়োজাহাজের উড্ডয়ন এবং অবতরণ সুবিধার একটি জাহাজ পাঠাচ্ছে থাইল্যান্ড।

প্রধানমন্ত্রী প্রায়ুত চ্যান-ও-চা বলেছেন, ৪.৯ বিলিয়ন ডলারের ‘রণতরী অং থং’ সহায়তা এবং উদ্ধারে ভাসমান বেস হিসেবে কাজ করবে।

আন্দামান সাগরে থাই নৌবাহিনীর সদস্যরা ওই জাহাজটিকে প্লাটফর্ম হিসেবে ব্যবহার করে মার্কিন এয়ারফোর্স এর টহলে পাওয়া অভিবাসীদের মানবিক সাহায্য পৌঁছে দেবে।

থাই প্রধানমন্ত্রী জেনারেল প্রায়ুত বলেন, সাগরে যদি অবৈধ অভিবাসীদের কোনো নৌকা পাওয়া যায় তাহলে সেগুলোকে সাহায্যের জন্য বড় জাহাজটির কাছে পাঠানো হবে। মার্কিন হেলিকপ্টারগুলো যেনো আশ্রয়প্রার্থীদের কাছে পৌঁছাতে পারে সেই ব্যবস্থাও করবে ‘রণতরী অং থং’।

এরপর থাই কর্তৃপক্ষ ওই অভিবাসীদের সাময়িক আশ্রয় দেয়ার জন্য মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ায় পাঠাবে। মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়া অবৈধ অভিবাসীদের সাময়িক আশ্রয় দিতে রাজি হলেও থাইল্যান্ড এমন কোনো প্রতিশ্রুতি দেয়নি। তবে যুক্তরাষ্ট্র জানিয়েছে, তারা রোহিঙ্গাদের আশ্রয় দিতে প্রস্তুত আছে।

থাই প্রধানমন্ত্রী জানান, থাইল্যান্ডের সাগরে অভিবাসীরা অসুস্থ থাকলে তাদের থাইল্যান্ডের হাসপা্তালে চিকিৎসাও দেয়া হবে। তবে এক্ষেত্রে তিনি শর্ত দেন যে অভিবাসীদের অবৈধ অনুপ্রবেশের জন্য জরিমানা করা হবে।

মার্কিন কর্তৃপক্ষ বঙ্গোপসাগরে আকাশপথে টহল দিয়ে অবৈধ অভিবাসীদের নৌকা খুঁজে বের করার কর্মসূচি ঘোষণা করলে থাইল্যান্ড ল্যান্ডিং প্ল্যাটফর্মের সুবিধাসহ জাহাজ পাঠ‍ানোর সিদ্ধান্ত নেয়। 

তবে এই সহায়ক কর্মসূচি থাইল্যান্ডের সীমানায় হবে বলে তা থাই কর্তৃপক্ষের অধীনেই হবে বলে জানান প্রধানমন্ত্রী জেনারেল প্রায়ুত।

থাইল্যান্ডের নৌবাহিনী প্রধান ক্রেইসন চানসুওয়ানিচ বলেন, নৌ বাহিনীর কাজে ব্যবহার হওয়া ফুকেট এয়ারপোর্টটি এখন তারা সহায়তার কাজে ব্যবহার করবেন। এ অভিযানে দুটি ডোরনিয়ার পেট্রোল প্লেন এবং একটি জাহাজও কাজে লাগানো হবে।

গত সপ্তাহে থাই্ পররাষ্ট্রমন্ত্রী তানসাক পাতিমাপ্যারাগন মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার সঙ্গে হাজারো রোহিঙ্গা ও বাংলাদেশী অভিবাসীদের সাময়িকভাবে আশ্রয় দিতে রাজি না্ হওয়ায় তীব্র সমালোচনার মুখে পড়ে থাইল্যান্ড।

তবে অবৈধ অভিবাসীদের অন্য কোনো দেশে না পাঠানো পর্যন্ত শুধু মানবিক সাহায্য প্রদানের সিদ্ধান্তে এখনো অটল রয়েছেন থাই প্রধানমন্ত্রী।

Tags: অবৈধ অভিবাসীঅভিবাসীথাইল্যান্ডমানবপাচার
Previous Post

মালিতে এক বাংলাদেশী শান্তিরক্ষী নিহত

Next Post

মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় কৃষি কর্মকর্তা নিহত

Next Post

মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় কৃষি কর্মকর্তা নিহত

মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় কৃষি কর্মকর্তা নিহত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT